Skip to content
April 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

নওগাঁয় তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি

নিউজডেস্ক December 29, 2021

আলো ডেস্ক: নওগাঁয় বিএনপি ও যুবলীগের সমাবেশ ঘিরে সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। স্থানীয় আইনশৃংখলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক হারুন অর রশীদ স্বাক্ষরিত এক আদেশে নওগাঁর সমগ্র পৌরসভা এলাকায় এ ধারা জারি করা হয়েছে।

২৭ ডিসেম্বর বিকেল ৩টা থেকে ২৯ ডিসেম্বর বিকেল ৩টা পর্যন্ত এ আইন কার্যকর থাকবে। এ সময় পৌর এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সভা, সমাবেশ ও দলবদ্ধ যেকোনো কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এ সময়ের মধ্যে পৌর এলাকায় কোথাও কোনো জনসমাবেশ করা যাবে না। জানা গেছে, সারাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার নিশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে গতকাল মঙ্গলবার দুপুর ২টা থেকে শহরের নওযোয়ান মাঠে জেলা বিএনপির উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়।

সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়ের। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনুর।

কিন্তু একই স্থানে একই সময়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কর্মসূচি দেয় জেলা যুবলীগ। একইস্থানে দুই পক্ষ কর্মসূচির আয়োজন করায় বিশৃঙ্খলা এড়াতে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এ সময়ের মধ্যে পৌর এলাকায় কোথাও কোনো জনসমাবেশ করা যাবে না।

এদিকে এমন সিদ্ধান্তের পর পূর্ব নির্ধারিত কর্মসূচি অন্যত্র করবে বলে জানিয়েছে জেলা বিএনপি। জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দুপুর ১২টার দিকে জরুরি এক সংবাদ সম্মেলন করা হয়।

নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমান বলেন, বেগম খালেদা জিয়ার নিশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে গতকাল মঙ্গলবার নওযোয়ান মাঠে পূর্ব নির্ধারিত কর্মসূচি হওয়ার কথা ছিল।

এ বিষয়ে প্রশাসনের কাছে লিখিতভাবে জানানো হয়। কিন্তু এরইমধ্যে একই মাঠে জেলা যুবলীগও একটি কর্মসূচি ঘোষণা করে। বিএনপির কর্মসূচি বানচাল করার লক্ষ্যে প্রতিহিংসামূলক এমনটা করেছে আওয়ামী লীগ।

Continue Reading

Previous: কুমিল্লায় আ. লীগ নেতার ফোনালাপ ফাঁস, তোলপাড়
Next: জয়নাল হাজারীর মৃত্যুতে ফেনীতে বিএনপির জনসভা স্থগিত

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.