Skip to content
April 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

প্রস্তুতি ম্যাচে মাহমুদুল-মুশির ফিফটি, ব্যর্থ সাদমান-মুমিনুল

নিউজডেস্ক December 29, 2021

আ লো স্পো র্ট স : প্রস্তুতি ম্যাচে মাহমুদুল-মুশির ফিফটি, ব্যর্থ সাদমান-মুমিনুল
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিয়েছে বাংলাদেশি ক্রিকেটাররা। প্রথম দিন বৃষ্টিতে ভেসে গেলেও দারুণ বোলিং করেছিলেন তাসকিন আহমেদ এবং আবু জায়েদ রাহি।

আর দ্বিতীয় দিনে এসে দুর্দান্ত ব্যাটিং করেছেন ওপেনার মাহমুদুল হাসান জয় এবং মুশফিকুর রহিম। দুইজনই পেয়েছেন অর্ধশতক। জয় এবং মুশফিকের অর্ধশতক দিয়ে প্রস্তুতি সারা হলেও লিটন দাসকে থামতে হয়েছে ৪১ রানে। অন্যদিকে আরেক ওপেনার সাদমান ইসলাম রানের খাতা খোলার আগেই ফেরেন প্যাভিলিয়নে। ব্যর্থতা এড়ায়নি অধিনায়ক মুমিনুল হককেও।

আর লিটন দাসের সঙ্গে বড় ইনিংস খেলতে ব্যর্থ নাজমুল হোসেন শান্তও। মাউন্ট মঙ্গানুইয়ে দুই দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে বাংলাদেশ তোলে ৮ উইকেটে ২৬৯ রান। ১১ চারে মাহমুদুল করেন ৬৬, ৭ চার ও ১ ছক্কায় ৬৬ মুশফিক। লিটন ফেরেন ৪১ রানে। তবে স্বস্তির ব্যাপার নিল ওয়াগনারকে টাইগার ব্যাটাররা দেননি কোনো উইকেট।

প্রথম দিনে বৃষ্টির কারণে খেলা হয়েছিল মাত্র ২৭.৩ ওভার। ৫ উইকেটে ৭১ রান নিয়ে দিন শুরু করে নিউজিল্যান্ড। ষষ্ঠ উইকেটে ৭৪ রানের জুটি গড়েন জ্যাকব ভুলা ও মা’রা আভি। তবে দ্বিতীয় দিনে বল করেননি তাসকিন আহমেদ। আর রাহী ও শরিফুল করেন মাত্র দুই ওভার। বাকি সময় স্পিনাররা নিজেদের ঝালিয়ে নিয়েছেন।

মেহেদি হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম নিজেদের পরীক্ষা করে নিয়েছেন নিউজিল্যান্ডের উইকেটে। ৭ উইকেটে ১৪৬ রান তুলে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। এরপর ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ব্রেট র্যান্ডেলের শিকার হয়ে ফেরেন সাদমান। এরপর মাহমুদুল ও নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় উইকেটে গড়েন ৫০ রানের জুটি।

চার বাউন্ডারিতে ৫৩ বলে ২৭ রান করে ক্রিস্টিয়ান ক্লার্কের বলে এলবিডবিøউ হন শান্ত। মাহমুদুলের সঙ্গে মুমিনুলের জুটিও জমে ওঠার পথে ছিল। কিন্তু সেটা থামে ৩২ রানে। ২৭ বলে ৯ রান করে বাংলাদেশ অধিনায়ক বোল্ড হন টিম প্রিঙ্গলের বলে। মাহমুদুল এক প্রান্ত আঁকড়ে রেখে ফিফটি স্পর্শ করেন ১০৯ বলে। ফিফটির পরও তিনি এগিয়ে যাচ্ছিলেন একইরকম ব্যাটিংয়ে। দ্বিতীয় স্পেলে আক্রমণে ফিরে র্যান্ডেল ফেরান মাহমুদুলকে। প্রায় তিন ঘণ্টা উইকেটে কাটিয়ে ১৩১ বলে ৬৬ রানে আউট হন তিনি।

এরপর ৫ম উইকেটে মুশফিকুর রহিম এবং লিটন দাস গড়েন ৭৪ রানের জুটি। মুশফিক ৭১ বলে অর্ধশতক করেন। অন্যদিকে সেদিকে ছুটছিলেন লিটনও কিন্তু ৬৮ বলে ৪১ রান করে ফিরতে হয় তাকে। লিটনের আগেই অবশ্য বিদায় নেন মুশফিক। ৯১ বলে ৬৬ রানে শেষ হয় তার ইনিংস। শেষ পর্যন্ত ইয়াসির আলী চৌধুরী রাব্বি এবং মেহেদি হাসান মিরাজ নিজেদের ঝালিয়ে নেন।

২১ রান করে ফেরেন রাব্বি, ২০ রান করে অপরাজিত থাকেন মিরাজ আর ১০ রান করে তাসকিন আউট হলে ম্যাচের ইতি টান হয়। মাউন্ট মঙ্গানুইতেই নতুন বছরের প্রথম দিনে প্রথম টেস্টে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোরকার্ড
নিউজিল্যান্ড একাদশ:
১ম ইনিংস: ৪৮ ওভারে ১৪৬/৭ (ভুলা ৫৭, আভি ৩৩, ওয়্যাগনার ৫*, প্রিঙ্গল ৪*; তাসকিন ৮.৩-৫-২৬-২, আবু জায়েদ ১১-২-৩৬-৩, শরিফুল ৭.৩-৩-১১-০, শহিদুল ৮-৩-২৪-০, তাইজুল ৮-০-৩৪-০, মিরাজ ৫-০-১৪-২)।
বাংলাদেশ:
১ম ইনিংস: ৭৬.৪ ওভারে ২৬৯/৮ (সাদমান ০, মাহমুদুল ৬৬, শান্ত ২৭, মুমিনুল ৯, মুশফিক ৬৬, লিটন ৪১, ইয়াসির ২১, মিরাজ ২০*, তাসকিন ১০; র্যান্ডেল ১৩-৫-২৭-২, ওয়্যাগনার ১৪-৪-৩২-০, ম্যাকাই ১১-৩-৩৯-০, ক্লার্ক ১৩-১-৫৩-২, প্রিঙ্গল ১২-১-৫৮-২, লকরোজ )
ফল: ম্যাচ ড্র।

Continue Reading

Previous: বিসিএলের ফাইনাল নিশ্চিত হলো দুই দলের
Next: অস্ট্রেলিয়ান গতি তারকাকে কোচ বানাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.