Skip to content
April 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • বিনোদন

প্রেক্ষাগৃহে ‘বঙ্গমাতা’ চরিত্রে পূর্ণিমা

নিউজডেস্ক December 30, 2021

আ লো বি নো দ ন: প্রেক্ষাগৃহে ‘বঙ্গমাতা’ চরিত্রে পূর্ণিমা
আজ শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিবেদিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’। এ ছবিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে রূপদান করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা।

এ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় হাজির হচ্ছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকদিন পর ছবি মুক্তি পাচ্ছে। ভালো লাগছে। ‘বঙ্গমাতা’র চরিত্রে উপস্হিত হতে পারছি বলে বেশি ভালো লাগছে।’ বঙ্গমাতার চরিত্রে রূপদানের অভিজ্ঞতা জানিয়ে পূর্ণিমা বলেন, ‘এ ছবির পরিচালক নজরুল ইসলাম প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন।

তিনি বঙ্গমাতার চরিত্র ফুটিয়ে তুলতে সহযোগিতা করেছেন। বঙ্গমাতার ছবি সামনে রেখে নিজেকে প্রস্তুত করেছি। যারা তার ব্যাপারে জানেন তারা সহযোগিতা করেছেন। সে সময়ের দৃশ্যগুলো সতর্কতার সাথে ফুটিয়ে তুলতে হয়েছে।’ তিনি আরও যোগ করেন, ‘এ ছবিতে বঙ্গবন্ধু যখন নেতা হয়ে উঠছেন সে সময়ের কথা বলা হয়েছে।

ঢাকায় এলে গ্রেপ্তার হওয়ার আশঙ্কা থাকত। সে সময়ে তার সহধর্মিনীর যে ভূমিকা তা ফুটিয়ে তোলা হয়েছে এ ছবিতে। আমার অংশের শুটিং করতে বেশি সময় লাগেনি। চার থেকে পাঁচদিনের মধ্যে শেষ হয়েছে।’ পূর্ণিমা এ ছবিতে অভিনয় করে বঙ্গমাতাকে গভীরভাবে জেনেছেন। তিনি বলেন, ‘এ ছবিতে অভিনয় করতে গিয়ে বঙ্গমাতার জীবনাদর্শ, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা এবং বঙ্গবন্ধু হয়ে ওঠার জন্য ত্যাগের কথা আরও ভালোভাবে জানতে পেরেছি।

এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তার সংগ্রামী জীবন অনুভব করতে পেরেছি।’ ছবিটি নিয়ে প্রত্যাশার কথা জানতে চাইলে পূর্ণিমা বলেন, ‘এটি একটি ঐতিহাসিক ছবি হয়ে থাকবে। এ ছবির মাধ্যমে বঙ্গবন্ধুর জীবনের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা তুলে ধরা হয়েছে। দর্শক ছবিটি দেখলে তাকে আরও ভালো করে জানতে পারবে।’

‘চিরঞ্জীব মুজিব’ বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মাণ করা হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম। চিত্রনাট্য রচনা করেছেন জুয়েল মাহমুদ। ১৯৪৯ সাল থেকে ১৯৫২ সালের প্রেক্ষাপটে ছবিটির কাহিনি আবর্তিত হয়েছে। ভাষা আন্দোলনের পটভূমিতে এগিয়েছে ছবির গল্প। অন্যান্য ছবির কথা জানতে চাইলে পূর্ণিমা বলেন, ‘নঈম ইমতিয়াজ নিয়ামুলের ‘গাঙচিল’র দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। জানুয়ারিতেই ডাবিং করার কথা। একই নির্মাতার ‘জ্যাম’র দৃশ্যধারণের কাজ এখনও বাকি।’

চলতি বছর অমিতাভ রেজা পরিচালিত ‘মুন্সিগিরি’ ওয়েব ফিল্মে পূর্ণিমার অভিনয় প্রশংসিত হয়েছে। আপাতত নতুন কোনো ওয়েব ফিকশনে যুক্ত হননি তিনি। তবে নতুন বছরেই শুরু করবেন রিয়েলিটি শো ‘টফি স্টার সার্চ’র শুটিং। এখানে তিনি বিচারক হিসেবে থাকছেন। তার সাথে অন্য দুজন বিচারক তারিক আনাম খান ও চঞ্চল চৌধুরী।

Continue Reading

Previous: বিএনপি সংলাপে না এলেও ইসি গঠন থেমে থাকবে না: কাদের
Next: দুটি মেগাধারাবাহিক নিয়ে আসছে দীপ্ত টিভি

Related Stories

রাজশাহীতে নৃত্য উন্নয়ন সংস্থার সভাপতি অরণ্য সম্পাদক তুষার l
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে নৃত্য উন্নয়ন সংস্থার সভাপতি অরণ্য সম্পাদক তুষার l

April 18, 2026
রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

April 18, 2026
পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস আজ
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস আজ

February 14, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.