Skip to content
April 29, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

নিম্নস্তরের সিগারেটে কর বাড়ানোসহ ৫ সুপারিশ

নিউজডেস্ক January 11, 2022

আলো ডেস্ক: তামাকবিরোধী একাধিক সংগঠন জানিয়েছে, নিম্ন ভিত্তিমূল্যের কারণে বাজারের ৭১ দশমিক ৩৮ শতাংশ দখল করে আছে নিম্নস্তরের সিগারেট। তবে নানা জটিলতায় সরকার এ খাত থেকে প্রয়োজনীয় কর সংগ্রহ করতে পারছে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত ২০৪০ সালের তামাকমুক্ত বাংলাদেশ গড়তে নিম্নস্তরের সিগারেটের কর বাড়ানোসহ পাঁচটি সুপারিশও জানিয়েছে এসব সংগঠন। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘তামাক নিয়ন্ত্রণে কর বৃদ্ধির প্রয়োজনীয়তা, বর্তমান অবস্থা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ডব্লিউবিবি ট্রাস্ট ও দি ইউনিয়ন যৌথভাবে এ সভার আয়োজন করে। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করে ডব্লিউবিবি ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা মিঠুন বৈদ্য বলেন, দেশের ৩৫ দশমিক ৩ শতাংশ প্রাপ্তবয়স্ক সিগারেট, বিড়ি ইত্যাদি তামাকজাতীয় দ্রব্য গ্রহণ করে।

অন্যদিকে ২৪ দশমিক ৮ শতাংশ নারী ও ১৬ দশমিক ২ শতাংশ পুরুষ ধোঁয়াবিহীন তামাক ব্যবহার করে। নিম্ন, মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম- বাজারে এই ৪ ধরনের তামাকপণ্য থাকলেও নিম্নস্তরের সিগারেটে কার্যকরভাবে কর বাড়ানো হয় না। তিনি বলেন, সিগারেটের ওপর ১০ শতাংশ কর বাড়ানোর ফলে উন্নয়নশীল দেশগুলোতে ৪ থেকে ৮ শতাংশ পর্যন্ত তামাক ব্যবহারকারী কমেছে।

২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশে ৯ শতাংশ তামাক ব্যবহারকারী কমেছে। তার মতে, দেশের মানুষের ক্রয়ক্ষমতার বিপরীতে তামাকজাত দ্রব্যের বিক্রয়মূল্য ২৫ শতাংশেরও কম, যা খুবই আশঙ্কাজনক। তামাকজাত পণ্যের বৈশ্বিক গড় মূল্যের বিপরীতে বাংলাদেশে মূল্য মাত্র ২০ শতাংশ, যা বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য খুবই সহজলভ্য।

বক্তারা বলেন, রাজনৈতিক প্রভাবের কারণে কার্যকরভাবে নিম্নস্তরের সিগারেটের ওপর করারোপ করা হয় না। বিভিন্ন ছল-চাতুরি করে সিগারেট কোম্পানিগুলো নিম্নস্তরের সিগারেটের মূল্য কমিয়ে রাখে ও তরুণদের হাতে তামাকজাত পণ্য তুলে দেয়।

ডব্লিউবিবি ট্রাস্টের পরিচালক গাউস পেয়ারী বলেন, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই দ্রব্য বছরের পর বছর মানুষের হাতের নাগালে রাখা হয় কোম্পানির অধিক লাভের স্বার্থেই। বিদ্যমান মূল্য সংযোজন কর আইন অনুসারে তামাকজাত দ্রব্যের ওপর সুনির্দিষ্ট কর আরোপ ও কর আদায় পদ্ধতিটি আধুনিকায়নের মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব।

এসময় ভাইটাল স্ট্যাটিক্স’র কান্ট্রি ম্যানেজার নাসির উদ্দিন শেখ বলেন, ২০১৫ সালে সরকার বিড়ি, সিগারেটসহ সকল প্রকার তামাকের ওপর ১ শতাংশ হারে স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ধার্য করে।

কিন্তু ৬ বছর অতিবাহিত হওয়া সত্ত্বেও সেই অর্থ আদায় ও তার সঠিক ব্যবহার করা যাচ্ছে না। সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব প্রমুখ।

Continue Reading

Previous: সাংবাদিকতাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন মিজানুর রহমান খান
Next: তিন মাসে সর্বোচ্চ লেনদেন শেয়ারবাজারে

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.