Skip to content
April 28, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

রেডাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন চেম্বার সভাপতি

নিউজডেস্ক January 12, 2022

রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার –
রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইড্রাটিজের নব নির্বাচিত সভাপতি মাসুদুর রহমান রিংকুর সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশনের (রেডা) নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার দুপুরে চেম্বার ভবনে এ সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করা হয়। মতবিনিময়ের আগে রেডার নেতৃবৃন্দ চেম্বারের নয়া সভাপতি মাসুদুর রহমান রিংকুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মতবিনিময় সভায় চেম্বার সভাপতি বলেন, রাজশাহী উন্নয়নের দিক থেকে অনেক এগিয়ে গেছে। ইতোমধ্যে রাজশাহী সারাদেশের ন্যায় সুন্দর্যের দিক থেকে বিশ্বের বুকে নাম লেখিয়েছে। এই ধারাবাকিতা আমাদের ধরে রাখতে হবে।

তিনি বলেন, রাজশাহী নগরীর ব্যবসায়ীরা নানান দিক থেকে বঞ্চিত। তারা সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত। আগামী দিনে যেনো এই বঞ্চনার শিকার না হতে হয় সেই লক্ষ্যে আমি কাজ করবো। একই সাথে রাজশাহীতে যেগুলো ব্যবসায়ী আছেন তাদের সাথে সমন্বর করে ব্যবসার উন্নয়ন ঘটানোর চেষ্টা করবো। তিনি আরো বলেন, রাজশাহীতে ডেভেলপার ব্যবসার দার খুলে গেছে।

ডেভেলপারদের জন্য আজ নগরীতে উচু উচু ভবনের দেখা পাওয়া যায়। ডেভেলপাররা কাজ শুরু না করলে এই শহর এতো দ্রুতগতিতে এগিয়ে যেতো না। দেখা মিলতো না বহুতল ভবনের। কিন্তু গুটি কয়েক ডেভেলপাররা নগরীতে যত্রতত্রভাবে ভবন নির্মাণ করে পরিবেশ নষ্ট করছে। তারা কোনো সংগঠনের সাথে যুক্ত না হয়ে নিজেদের ইচ্ছেমত জমি কিনে যত্রতত্রভাবে নিম্নমানের ভবন নির্মাণ করছেন।

যা জনজীবনের জন্য হুমকি স্বরুপ। আমরা এসব বিচ্ছিন্ন ডেভেলপারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। আরডিএ, সিটি করপোরেশন ও চেম্বার এই তিন প্রতিষ্ঠান মিলে যদি উদ্যোগ নেয়া যায়, তাহলে যত্রতত্রভাবে যারা নগরীতে ভবন নির্মাণ করছেন তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া সহজ হবে। তিনি বলেন, রাজশাহীতে উন্নয়ন হচ্ছে কিন্তু এ ধারা আমাদেরকেই অব্যাহত রাখতে হবে।

বিশেষ করে আমাদের পরিকল্পীত নগরায়নের দিকে নজর দিতে হবে। আর এতে বড় অবদান রাখতে হবে ডেভেলপারদের। আমাদের ভাবতে হবে আগামী দিনের একটি নতুন নগরীর কথা, ভাবতে হবে নতুন প্রযন্মের কথা। নিজেদের সামান্য স্বার্থের জন্য ভবিষ্যত প্রযন্ম যেনো বিপদগামি না হয়, ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

আমরা এই শহরে জন্মেছি এখানেই মরে যেতে হবে। তাই পরিকল্পীত নগরায়নের ক্ষেত্রে আমরা কোনো ছাড় দিবো না। এসময় নগরীর আবাসিক খাতের গুরুত্ব ও সার্বিক অবস্থা তুলে ধরেন রেডার সভাপতি ও এমএস রহমান ডেভেপার্স এন্ড এসোসিয়েটের ব্যবস্থাপনা পরিচালক তৌফিকুর রহমান লাবলু ও সাধারণ সম্পাদক এবং আল আকসা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজি। সভায় তুলে ধরা হয় নগরীতে বহুতল ভবন নির্মাণে রেডা সদস্যদের ভুমিকা।

এসময় উপস্থিত ছিলেন, চেম্বারের সহসভাপতি আব্দুল আওয়াল চৌধুরি, পরিচালক ফরিদ উদ্দিন, এসএম আইয়ুব আলী, আসাদুজ্জামান খান রবি, রেডার সহ-সভাপতি ও আদ-দীন প্রোপ্রাটিজের ব্যবস্থাপনা পরিচালক হুসাইন আলী, রেডার দপ্তর সম্পাদক ও রেডব্রিকস প্রোপ্রাটিজের ব্যবস্থাপনা পরিচালক মেজবা উল বারি সওদাগর, দফতর সম্পাদক ও সামস রিয়েল এস্টেট কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক ও শ্যামল ছাঁয়া হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আক্তারুল হুদা রুমেল, রেডার সদস্য কবীর হোসেন ও রাঙ্গাপরি ডেভেলপার্স এন্ড প্রোপ্রাটিজের ব্যবস্থাপনা পরিচালক উজ্জল কবীর প্রমুখ।

Continue Reading

Previous: অনুমতি ছাড়াই বিদ্যালয়ের গাছ কাটলেন সভাপতি
Next: নওগাঁর মান্দায় টিকা নিতে এসে নাকাল শিক্ষার্থীরা

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.