Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টিতে ৮২০ হেক্টর জমির রবিশস্যের ক্ষতি

নিউজডেস্ক January 13, 2022

আলো ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও সদর উপজেলার কয়েকটি ইউনিয়নে হওয়া শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত বুধবার রাতের শিলাবৃষ্টিতে ৮২০ হেক্টর জমির রবিশস্যের ক্ষতি হয় বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।

এদিন রাতে জেলায় গড়ে ১৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়। শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শরফিুল ইসলাম বলেন, শিবগঞ্জ উপজেলায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

তবে শিলাবৃষ্টিতে রবি ফসল ও ফুল জাতীয় ফসলের ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, গত রাতের শিলাবৃষ্টিতে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা, উজিরপুর, পাঁকা, ঘোড়াপাখিয়া, দুর্লভপুর ও ছত্রাজিতপুর ইউনিয়নের ৬৭২ হেক্টর জমির রবি ফসলের ক্ষতি হয়েছে।

রবি ফসলের মধ্যে রয়েছে, সরিষা, গম, বোরো বীজতলা, গ্রীষ্মকালীন পেঁয়াজ, রসুন, ভুট্টা, শাক-সবজি, কলা ও কুল। এদিকে সদর উপজেলা কৃষি কর্মকর্তা কানিজ তাসনুভা বলেন, শিলাবৃষ্টিতে সদর উপজেলার মহারাজপুর, রানীহাটি ও বালিয়াডাঙ্গা এই তিন ইউনিয়নের গম, সরিষা, খেসারি ও মসুর ডাল, আলু, পেঁয়াজ, স্ট্রবেরিসহ শীতকালীন ১৪৮ হেক্টর রবিশস্যের ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, সদর উপজেলায় পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ৮২০ হেক্টর জমির ফসলের ক্ষয়-ক্ষতি হয়েছে।

তবে এ সময়ের হালকা বৃষ্টি আমসহ বিভিন্ন ফসলের জন্য উপকারি। এই সময়ে মশুর, সরিষা, ছোলা ও গমের জন্য সামান্য বৃষ্টিপাত ভালো। তিনি জানান, কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যাবে।

তবে অতিরিক্ত বৃষ্টিপাত না হওয়ায় বড় ধরনের কোনও ক্ষতির আশঙ্কা আমরা করছি না। আবহাওয়া ভালো থাকায় এবং সকাল থেকে রৌদ্রজ্জ্বল আবহাওয়া বিরাজ করায় যেসব রবিশস্যের ক্ষতি কাটিয়ে ওঠা যাবে বলে জানান তিনি।

Continue Reading

Previous: হত্যা মামলা থেকে নিজেকে আড়াল করতে ২০ বছর ধরে বাউল ছদ্মবেশে হেলাল
Next: করোনা মোকাবিলায় বেসরকারি সংস্থা গুলোর জন্য টিআইবির ১০ সুপারিশ

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.