Skip to content
April 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

পটুয়াখালীতে নির্বাচন বিরোধে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

নিউজডেস্ক January 13, 2022

আলো ডেস্ক: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ (নৌকা) সমর্থিত চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় এক গৃহবধূকে (২৬) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ৬ যুবকের বিরুদ্ধে।

গত বুধবার দিবাগত রাত ১ টার দিকে ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই গৃহবধূ তার তিন মাসের সন্তান নিয়ে কলাপাড়া হাসপাতালে ভর্তি আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাত ১টার দিকে লালন, জাহাঙ্গীর ফারাজী, মামুন হাওলাদার, সোহাগ ফরাজী, নিজাম ফরাজী ও আলমগীর ফরাজী নামের ৬ যুবক ওই গৃহবধূর বাড়িতে যান।

তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন এবং গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন। একই সঙ্গে তারা ঘরের আলমারি ভেঙে স্বর্নালংকার লুট করেন। ওই গৃহবধূ চিৎকার করতে শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে।

এ সময় অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার ভুক্তভোগী গৃহবধূ বলেন, নৌকার সমর্থন করায় কি আমাদের অপরাধ? মিথ্যা মামলায় আমার স্বামী বর্তমানে কারাগারে আছেন। স্থানীয় লোকজন এগিয়ে না আসলে বড় অঘটন ঘটে যেতো।

নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী সৈয়দ মশিউর রহমান শিমু বলেন, বর্তমানে আমার কর্মী সমর্থকদের ওপর হামলা হচ্ছে। মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে তাদের। ওই গৃহবধূর স্বামীকে ১৫ দিন আগে একটি ভুয়া মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

গত বুধবার রাতে ওই গৃহবধূ বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। বর্তমানে গৃহবধূ হাসপাতালে ভর্তি আছেন। এ ছাড়া কয়েকদিন আগে নৌকার কর্মী মনির বয়াতী নামের এক কৃষকের জ্যান্ত গুরুর পা ও মাথা কেটে নেওয়া হয়েছে।

এসব অপকর্ম যারা ঘটিয়েছে তারা সবাই নবনির্বাচিত চেয়ারম্যান সুজন মোল্লার অনুসারী। তারা মুলত বিএনপির লোক। টিয়াখালী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সুজন মোল্লা বলেন, বর্তমানে আমি ঢাকায় রয়েছি।

যদি কেউ অন্যায় করে তাহলে তার বিচার হওয়া উচিত। কলাপাড়া থানার ওসি মো.জসিম বলেন, ঘটনার তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Continue Reading

Previous: করোনা মোকাবিলায় বেসরকারি সংস্থা গুলোর জন্য টিআইবির ১০ সুপারিশ
Next: ১১ দফা বিধি-নিষেধ শুরু, না মানলে জেল-জরিমানা

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.