Skip to content
April 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

রাজশাহীতে বিডিএ‘র মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজডেস্ক January 17, 2022

রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
রাজশাহীতে প্রবাসীদের অধিকার নিয়ে কাজ করা দেশের প্রথম রাজনৈতিক দল বাংলাদেশ ডেমোক্রেটিক এলায়েন্সের (বিডিএ) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেলে নগরীর ঘোড়া চত্বরে দলটির প্রধান কার্যালয়ে কেন্দ্র ও বিভাগীয় এবং বিভিন্ন জেলার নেতৃবৃন্দকে নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দলটির প্রতিষ্ঠাতা আহবায়ক শাহাব উদ্দীন বাচ্চু। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নীলফামারীর সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ জিল্লু, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. বশির আহমেদ, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক হাবিব খান, বিডিএ‘র দপ্তর সম্পাদক এমএ রহিম খান, রাজশাহী বিভাগের সমন্বয়কারী অ্যাডভোকেট মোখলেসুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক জান মোহাম্মদ, ঢাকা জেলার আহবায়ক নাসির উদ্দিন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দেশে উন্নয়নের প্রধান অন্তরায় দুর্নীতি। বাংলাদেশ ডেমোক্রেটিক এলায়েন্স দুর্নীতির সঙ্গে আপসহীন। এ দলের নেতাকর্মীরা দুর্নীতি করবে না, কাউকে করতেও দেবে না।

দেশে দুর্নীতির সঙ্গে কিছু জনপ্রতিনিধি জড়িত। অবিলম্বে তাদের বিচার শুরু করতে হবে। কোনো সংসদ সদস্য জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় এনে বিচারের মুখোমুখী করতে হবে।

দলটির নেতারা বলেন, দেশে শুধু সন্ত্রাস দমন নয়, সন্ত্রাস নির্মূল করতে হবে। পরিবর্তন ঘটাতে হবে জনগণের ভাগ্যের। তারা বলেন, নবগঠিত এ দল প্রবাসীদের অধিকার নিয়ে কাজ শুরু করেছে।

জাতীয় সংসদে প্রবাসীদের ১০% আসন রাখতে কাজ করবে এ দল। জনগণ যাতে রাজনীতিবিদদের মিথ্যা প্রতিশ্রুতিতে আশ^স্ত হয়ে ধোকায় না পড়ে, সেদিকে খেয়াল রেখে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নতুন এ রাজনৈতিক দলের নেতারা।

সভায় বিডিএ‘র বিভাগীয় ও জেলা কমিটির নেতারা উপস্তিত ছিলেন। সভা শেষে সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকীকে সদস্য সচিব করে একটি কমিটি ঘোষণা করা হয়।

এর আগে শুক্রবার সকালে একই জায়গায় ৫ শতাধিক অসহায়-দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে শাহাব উদ্দীন বাচ্চুর প্রতিষ্ঠা করা স্বেচ্ছাসেবী সংগঠন এসবি ফাউন্ডেশন।

সেখানে বিডিএ‘র নেতারা ছাড়াও অন্যান্যের মাঝে সাধনপুর কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান, রাজশাহীর পুঠিয়া উপজেলার প্রথম চেয়ারম্যান অ্যাডভোকেট মোকলেসুর রহমান, এসবি ফাউন্ডেশনের মহাসচিব আবু রায়হান হানিফ, এসবি যুব ফাউন্ডেশনের সভাপতি সালাউদ্দিন মিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী ডা. নাসির হায়দারসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

Continue Reading

Previous: আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের নতুন ভবন উদ্বোধন করলেন পুলিশ কমিশনার
Next: মাদার তেরেসা পুরস্কার পেলেন চেয়ারম্যান সাগর

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.