আ লো স্পো র্ট স : উন্নত চিকিৎসার জন্য ভারতের মুম্বাইয়ে যাচ্ছেন বসুন্ধরা কিংস ও জাতীয় দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার তবু বর্মণ। রোববার ভিসা নিশ্চিত হয়েছে।
এই তারকা ফুটবলার এখন ঢাকা ছাড়বেন মঙ্গলবার। গত ৪ ডিসেম্বর স্বাধীনতা কাপে বাংলাদেশ পুলিশের বিপক্ষে খেলতে গিয়ে হাঁটুতে চোট পান তপু। লিগামেন্টে আঘাত পাওয়ায় আপাতত ফুটবল থেকে দূরে রয়েছেন।
তপুর যা অবস্থা, তাতে প্রিমিয়ার লিগের প্রথম পর্বে তার মাঠে নামা প্রায় অসম্ভব। তপু বলেন, ২১ জানুয়ারি মুম্বাইয়ের চিকিৎসক দেখবেন। এরপর সেখানে কত দিন থাকবো, সেটা চিকিৎসকের ওপর নির্ভর করছে। আপাতত ৬ মাসের ভিসা আছে।
