Skip to content
September 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

বড় জয়ে বাছাইপর্ব শুরু করল বাংলাদেশের মেয়েরা

নিউজডেস্ক January 18, 2022

আ লো স্পো র্ট স : দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে পঞ্চাশ রানও করতে দিলেন না রুমানা আহমেদ, সুরাইয়া আজমিনরা। পরে মালয়েশিয়ার দেওয়া ছোট্ট লক্ষ্য তাড়া করতে কোনো বেগ পেতে হয়নি বাংলাদেশ নারী দলের। বড় জয়ে কমনওয়েলথ গেমসের বাছাইপর্ব শুরু করল নিগার সুলতানার দল। কুয়ালালামপুরে মঙ্গলবার মালয়েশিয়াকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

প্রতিপক্ষের দেওয়া ৫০ রানের লক্ষ্য ৭২ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলেছে তারা। কিনরারা একাডেমি ওভালে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় মালয়েশিয়া। শেষ পর্যন্ত তারা পুরো ২০ ওভার খেললেও দলটির কেউই ইনিংস বড় করতে পারেননি। দুই অঙ্কে যেতে পেরেছেন কেবল দুইজন, সর্বোচ্চ ১২ অধিনায়ক দুরাইসিংগামের।

বাংলাদেশের হয়ে দারুণ বোলিং উপহার দিয়ে দুটি করে উইকেট নিয়েছেন সুয়াইয়া ও রুমানা। ৪ ওভার বোলিং করে কেবল ৪ রান দেওয়া রুমানা জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। একটি করে উইকেট প্রাপ্তি সালমা খাতুন, নাহিদা আক্তার, রিতু মনির। রান তাড়ায় উদ্বোধনী জুটিতেই জয়ের সম্ভাবনা জাগান শামিমা সুলতানা ও মুর্শিদা খাতুন।

কিন্তু পঞ্চম ওভারে ৪ চার ও এক ছক্কায় ১৯ বলে ২৮ রান করা শামিমা ফিরলে ভাঙে ৩৮ রানের জুটি। এক ওভার পর ফিরে যান আরেক ওপেনার মুর্শিদাও। এক চারে ১৬ বলে ১৪ রান করেন তিনি। পরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন নিগার ও ফারজানা হক। কেনিয়ার বিপক্ষে বুধবার দ্বিতীয় ম্যাচে খেলবে বাংলাদেশের মেয়েরা।

পাঁচ দলের বাছাইপর্ব থেকে কেবল পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দলটি খেলবে কমনওয়েলথ গেমসের মূল পর্বে। আগামী জুলাই-অগাস্টে ইংল্যান্ডের বার্মিংহ্যামে হবে আট দলের মূল পর্ব। এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে বাকি সাত দল। ২০২১ সালের ১ এপ্রিলের নারীদের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করে স্বাগতিক ইংল্যান্ড ও র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ছয়টি দল সরাসরি মূল পর্বে জায়গা পেয়েছে।

র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ছয় দলের পাঁচটি হলো ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা। আর ওয়েস্ট ইন্ডিজের জায়গায় নিজেদের মধ্যে বাছাই পেরিয়ে ক্যারিবিয়ান অঞ্চল থেকে উঠে এসেছে বারবাডোজ।

কমনওয়েলথ গেমসের ২২তম আসর আগামী ২৮ জুলাই শুরু হয়ে শেষ হবে ৮ অগাস্ট। এই নিয়ে দ্বিতীয়বার ক্রিকেটের ইভেন্ট হবে এই ক্রীড়াযজ্ঞে, মেয়েদের প্রথম। কমনওয়েলথ গেমসে প্রথমবার ক্রিকেট যোগ করা হয়েছিল ১৯৯৮ সালের আসরে। ৫০ ওভার ক্রিকেটের একটি প্রতিযোগিতা হয়েছিল, যেখানে দক্ষিণ আফ্রিকা পুরুষ দল সোনা জিতেছিল।

Continue Reading

Previous: রিয়াল মাদ্রিদ কিংবদন্তি গেন্তো আর নেই
Next: বিপিএলের প্রথম ম্যাচে মাশরাফিকে পাচ্ছে না ঢাকা

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026
পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

September 23, 2026
রাজশাহী প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে স্বজন ফাউন্ডেশন চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি

রাজশাহী প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে স্বজন ফাউন্ডেশন চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি

September 23, 2026
যুবলীগ কর্মীর ইটের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি আহত, মাথায় ৭ সেলাই

যুবলীগ কর্মীর ইটের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি আহত, মাথায় ৭ সেলাই

September 23, 2026
ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন দিনকাল পত্রিকার আব্দুস সবুর

ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন দিনকাল পত্রিকার আব্দুস সবুর

September 23, 2026
গোদাগাড়ীতে নদীভাঙন রোধে জিউব্যাগ ফেলা শুরু

গোদাগাড়ীতে নদীভাঙন রোধে জিউব্যাগ ফেলা শুরু

September 23, 2026

আরও খবর

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026
পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

September 23, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

546981
Users Today : 2448
This Month : 126352
This Year : 518417
Total Users : 546981
Views Today : 16453
Total views : 1952757

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.