Skip to content
September 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

বিপিএলের প্রথম ম্যাচে মাশরাফিকে পাচ্ছে না ঢাকা

নিউজডেস্ক January 18, 2022

আ লো স্পো র্ট স : রায় এক বছর ধরে ক্রিকেটের বাইরে ছিলেন মাশরাফি বিন মুর্তজা। বিপিএল দিয়ে এখন প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার অপেক্ষায়। আসন্ন টুর্নামেন্টে খেলবেন মিনিস্টার গ্রুপ ঢাকায়। সেই লক্ষ্যে অনুশীলন শুরু করলেও মাশরাফির ফেরায় বাধা সৃষ্টি করলো পিঠের পুরনো চোট! তাতে প্রথম ম্যাচে মাশরাফির খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মাশরাফি গত বছরের ১৮ ডিসেম্বর সর্বশেষ ম্যাচ খেলেছিলেন। দীর্ঘ বিরতি পড়ে যাওয়ায় বিপিএল খেলতে ওজন কমিয়েছেন প্রায় ১০ কেজি। বেশ কিছুদিন ধরে নিয়মিত অনুশীলনও করেছেন। ৬ জানুয়ারি থেকে প্রায় নিয়মিত তাকে বল হাতে ঝালিয়ে নিতে দেখা গেছে। এই প্রস্তুতি নিতে গিয়েই পিঠের পুরনো ব্যথায় আক্রান্ত হয়েছেন নতুন করে।

যে কারণে গত কিছুদিন ধরে বোলিং বন্ধ রেখেছিলেন। মঙ্গলবার বোলিং অনুশীলন করতে গেলেও লাভ হয়নি। ফের পুরনো ব্যথায় আক্রান্ত হয়েছেন। সকালে মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করতে আসেন মাশরাফি। খানিকক্ষণ ক্যাচিং অনুশীলনের পর সেন্টার উইকেটে তামিম ইকবালকে মন্থর গতিতে বেশ কয়েকটি বল করতে দেখা যায় তাকে।

শুরুতে ছোট রানআপে বল করেছেন। রানআপ বড় করে বল করতে গেলে ঘটে বিপত্তি। লম্বা রানআপে আর বল করতে পারেননি। পরে ব্যথায় পিঠের নিচের দিকে চাপ দিয়ে বসে পড়েছেন।

ফিজিওর সহায়তায় কিছুটা সময় শুশ্রুষা পেয়েছেন যদিও। কিন্তু পরে আর বল করতে দেখা যায়নি। মিনিস্টার গ্রুপ ঢাকার ফিজিও এনামুল হক জানিয়েছেন, ‘হাতে এখনও দুটি দিন আছে। তার (মাশরাফি) ব্যথা যদি কমে, তাহলে ইতিবাচক পথে অগ্রসর হওয়া যাবে। তবে ব্যথা না কমলে অন্তত প্রথম ম্যাচে তাকে নিয়ে কোনও ঝুঁকি নেওয়া হবে না।’

যদিও ২৪ ঘণ্টা আগেই মাশরাফির ফিটনেস নিয়ে ইতিবাচক মন্তব্য করেছিলেন মিজানুর রহমান বাবুল। ঢাকার জার্সি উন্মোচন অনুষ্ঠানে মাশরাফির ফিটনেস ইস্যুতে ঢাকার কোচ বলেছেন, ‘মাশরাফি কিন্তু বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও পরের দিকে এসে ম্যাচ জিতিয়েছে, শুরুতে খেলেনি। এবার বিপিএল খেলার জন্য সে প্রায় ১০ কেজি ওজন কমিয়েছে।

আমার মনে হয় মাশরাফি ইজ মাশরাফি। ইনশাআল্লাহ্ তাকে নিয়মিত ম্যাচেই দেখা যাবে।’ ২১ জানুয়ারি উদ্বোধনী দিনেই খেলতে নামবে মাশরাফি-তামিম-মাহমুদউল্লাহদের নিয়ে গড়া ঢাকা। প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় মাশরাফিদের প্রতিপক্ষ মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স।

Continue Reading

Previous: বড় জয়ে বাছাইপর্ব শুরু করল বাংলাদেশের মেয়েরা
Next: বিপিএল দিয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রস্তুতি নিতে চান মাহমুদউল্লাহ

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026
পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

September 23, 2026
রাজশাহী প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে স্বজন ফাউন্ডেশন চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি

রাজশাহী প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে স্বজন ফাউন্ডেশন চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি

September 23, 2026
যুবলীগ কর্মীর ইটের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি আহত, মাথায় ৭ সেলাই

যুবলীগ কর্মীর ইটের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি আহত, মাথায় ৭ সেলাই

September 23, 2026
ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন দিনকাল পত্রিকার আব্দুস সবুর

ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন দিনকাল পত্রিকার আব্দুস সবুর

September 23, 2026
গোদাগাড়ীতে নদীভাঙন রোধে জিউব্যাগ ফেলা শুরু

গোদাগাড়ীতে নদীভাঙন রোধে জিউব্যাগ ফেলা শুরু

September 23, 2026

আরও খবর

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026
পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

September 23, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

546837
Users Today : 2304
This Month : 126208
This Year : 518273
Total Users : 546837
Views Today : 15441
Total views : 1951745

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.