Skip to content
September 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন

রাজশাহী আঞ্চলিক শিক্ষা অফিসের অনিয়ম-দুর্নীতির তদন্ত শুরু

নিউজডেস্ক January 19, 2022

রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
রাজশাহী আঞ্চলিক শিক্ষা অফিসের নানা অনিয়ম আর দূর্নীতি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে এমপিও ভুক্তির নামে কোটি কোটি টাকা লোপাটের সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের জেরে গত ১০-১২-২১ ইং তারিখে দুদক একটি তদন্ত পত্র প্রেরণ করেন মন্ত্রণালয়ে।

সেই পত্রের পরিপ্রেক্ষিতে গত ১২ ১-২২ ইং তারিখে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন শিক্ষা মন্ত্রণালয়। উক্ত কমিটিতে আছেন রাজশাহী কলেজের অধ্যক্ষ, এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (শারীরিক শিক্ষা) ও সহকারী পরিচালক।

পত্রে কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে সরেজমিনে তদন্ত প্রতিবেদন করে জমা দেওয়ার নির্দেশনা আছে। মন্ত্রণালয়ের পক্ষে তদন্তের নির্দেশ প্রদান করেন আঞ্চলিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোঃ এনামুল হক হাওলাদার।

উল্লেখ্য যে, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মাসিক পেমেন্ট অর্ডার (এমপিও) ভুক্তির নামে রাজশাহী আঞ্চলিক শিক্ষা অফিসে কোটি কোটি টাকার বাণিজ্যের অভিযোগ পাওয়া যায়।

বিভাগের আট জেলায় গত এক বছরে আড়াই হাজার শিক্ষককে এমপিওভুক্ত করতে ঘুষ লেনদেন হয়েছে প্রায় সাড়ে ১২ কোটি টাকা। শিক্ষা অফিসের পরিচালক অধ্যাপক ড. কামাল হোসেন ও সহকারী পরিচালক ড. আবু রেজা আজাদ এসব দুর্নীতি করেছেন বলেও অভিযোগ উঠে এসেছে বিভিন্ন পত্রিকায়।

তদন্তের বিষয়ে জানতে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেককে ফোন দেওয়া হলে তিনি বলেন এ বিষয়ে একটি চিঠি গতকাল পেয়েছি। তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলতে পারবো।

প্রসংগত, রাজশাহী আঞ্চলিক শিক্ষা অফিসের পরিচালক অধ্যাপক ড. কামাল হোসেন ও সহকারী পরিচালক ড. আবু রেজা আজাদ এর নানা অনিয়ম দুর্নীতি সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের নামে মিথ্যা মামলা করেন তাঁরা।

ঐ সাংবাদিক হলেন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান ফারুক আহমেদ। মামলার প্রতিবাদে ৩১ অক্টোবর-২১ ইং সালে তাদের বিরুদ্ধে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব মানববন্ধন ও উক্ত কর্মকর্তাদের অপসারণ দাবি করা হয়।

এদিকে গত ১০ ডিসেম্বর-২১ ইং তারিখে উক্ত কর্মকর্তাদের নানা অনিয়ম ও হয়রানির প্রতিবাদে তাদের অপসারণ দাবিতে রাজশাহী কলেজ শিক্ষক সমিতিও সংবাদ সম্মেলন করেন।

Continue Reading

Previous: নওগাঁর মান্দায় এক যুবকের আত্মহত্যা
Next: মেয়র লিটনের সুস্থ্যতা কামনায় মহানগর যুব মহিলা লীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত

Related Stories

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

September 20, 2026
দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

September 20, 2026
মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

September 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

September 20, 2026
দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

September 20, 2026
মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

September 20, 2026
দুর্গাপুরে বিভাগীয় কমিশনারের সফর, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

দুর্গাপুরে বিভাগীয় কমিশনারের সফর, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

September 20, 2026
রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

September 20, 2026
রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ

রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ

September 20, 2026
রাজশাহীতে ৩০ হাজার চারা বিতরণ, সবুজ নগরী গড়ার আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীতে ৩০ হাজার চারা বিতরণ, সবুজ নগরী গড়ার আহ্বান ভূমিমন্ত্রীর

September 20, 2026
বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন

বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন

September 20, 2026

আরও খবর

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

September 20, 2026
দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

September 20, 2026
মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

September 20, 2026
দুর্গাপুরে বিভাগীয় কমিশনারের সফর, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে বিভাগীয় কমিশনারের সফর, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

September 20, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

541240
Users Today : 796
This Month : 120611
This Year : 512676
Total Users : 541240
Views Today : 3226
Total views : 1919839

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.