আলো ডেস্ক: দিনাজপুরের ঘোড়াঘাটে পৃথক স্থান থেকে দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার উপজেলার কালুপাড়া ও বৈদড় গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
তারা হলেন- কালুপাড়া গ্রামের অন্তর চন্দ্র সরকারের স্ত্রী সুজাতা রানী (১৮) ও ঋষিঘাট গ্রামের আবদুল হাকিমের স্ত্রী খোদেজা বেগম (৭০)। পুলিশ জানায়, সঞ্চিতা রানীর লাশ নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল।
এক মাস আগে তার বিয়ে হয়েছে। স্বামী পেশায় জেলে। অপরদিকে খোদেজা বেগম পারিবারিক কারণে বিষপান করেন। পরে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির বলেন, পৃথক দুটি অপমৃত্যের (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
