আলো ডেস্ক: দেশের ২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। গত বুধবার এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান বিচারপতিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গতকাল বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের বিচার বিভাগের অভিভাবকের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে কথা বলেন পুলিশপ্রধান। গত বছরের ৩০ ডিসেম্বর দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এর আগে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রধান বিচারপতির নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।
