রা জ শা হী র আ লোঃ – ভ্রাম্যমান প্রতিনিধি
আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে ৫ম শ্রেণী পাস সভাপতি চান না শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা। এই নিয়ে গত বুধবার পুঠিয়া উপজেলার বানেশ্বর শহীদ নাদের আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে প্রতিবাদ সভা করেন ক্ষ্দ্বু শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা। স্থানীয়রা আমাদের প্রতিবেদককে জানান,গত ১২ ই জানুয়ারী ২০২২ইং এই শিক্ষা প্রতিষ্ঠানটির সভাপতি মোঃ জমসেদ আলীর দায়িত্বের মেয়াদ শেষ হয়। তিনি শিক্ষাগত যোগ্যতায় ছিলেন এইচএসসি পাস।
তার মেয়াদ শেষ হওয়ায় এই শিক্ষা প্রতিষ্ঠানে নতুন সভাপতি হন মাহাবুল আলম বাবু। তিনি ৫ম শ্রেশী পাস। তিনি কখনও স্কুলে যাননি।এই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ রুহুল আমিন নান্নু আমাদের প্রতিবেদককে বলেন,স্থানীয় এম,পি, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর দেওয়া সভাপতি হচ্ছেন মাহাবুল আলম বাবু। আমরা তাকে নিয়েই সুষ্ঠভাবে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে চাই।
