রা জ শা হী র আ লোঃ – চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অটোরিকশার ধাক্কায় আবদুর রাকিব (১৮) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে ওই উপজেলার রামজীবনপুর কাচারিমোড় বেতবাড়িয়া রোডে এ ঘটনা ঘটে।
রাকিব শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউপির নাককাটিতলা এলাকার রুবেল আলীর ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মোজাফফর হোসেন জানান, গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে রাকিব বাইসাইকেল যোগে চাঁপাইনবাবগঞ্জের দিকে আসছিলেন।
পথিমধ্যে ঘটনাস্থলে একটি অটোরিকশার ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত বলে ঘোষণা করেন।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ অটোরিকশাটি আটক করেছে তবে এর চালক পলাতক রয়েছে।
