Skip to content
April 29, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

রাজশাহীর বাজারে সবজি ও মাছের দাম উর্ধ্বমুখী

নিউজডেস্ক January 21, 2022

রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
রাজশাহীতে এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে কাঁচাবাজারগুলোতে শাক-সবজির দাম। সেই সাথে মাছের বাজারে দামও উর্ধ্বমুখী । আর গত সপ্তাহের মতই স্থিতিশীল রয়েছে পেঁয়াজ, মুরগী ও ডিমসহ মুদি সামগ্রীর দাম। কমেনি গরু-খাঁসির মাংস ও নদীর মাছের দাম। ফলে কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের উর্ধ্বগতির কারণে এখন বিপাকে পড়েছে রাজশাহীর নিন্ম ও মধ্যবিত্ত ক্রেতারা।

গতকাল শুক্রবার বেলা ১২টায় রাজশাহীর সাহেব বাজার ও মাষ্টার পাড়া বাজার ঘুরে ও ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলে এ সকল তথ্য নিশ্চিত হওয়া গেছে। মাছের বাজারে গিয়ে দেখা যায়, মিরকা, কাতলা, রুই ও সিলভারসহ কার্প জাতীয় মাছের দাম বেড়েছে।

বড় সাইজের ইলিশ বিক্রি হচ্ছে, এক হাজার ৫০ টাকা কেজি দরে। আর ছোট ইলিশ বিক্রি হচ্ছে ৬০০-৮০০ টাকা। মিড়কা মাছ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২৮০ টাকা। কাতলা মাছ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২৫০ টাকা, সিলভার কার্প ১৪০ টাকা। এই মাছ গুলো গত সপ্তাহের তুলনায় বৃদ্ধি পেয়ে ৩০ থেকে ৫০ টাকা। কেজি দরে শিং মাছ বিক্রি হচ্ছে ৪০০ থেকে-৬০০ টাকা, মাগুর মাছ ৪০০ টাকা, নদীর পিওলি মাছ ৮০০ টাকা, বাঁশপাতা ৬০০ থেকে ৭০০ টাকা, পাবদা ৭০০ টাকা, বোয়াল ৮০০ থেকে এক হাজার টাকা, বড় আইড় ৮০০ থেকে ১২০০ কেজিতে বিক্রি হচ্ছে। নদীর এই মাছ গুলো গত সপ্তাহের তুলনায় কেজিতে বৃদ্ধি পেয়েছে ৮০ থেকে ১০০ টাকা।

সাহেব বাজার এলাকার মাছ বিক্রেতা সোহেল রানা জানান, ‘এ সপ্তাহে মাছের আমদানি কম কম তাই দামটা একটু বেশি। তবে আগামী সপ্তাহে দাম কমার সম্ভবনা রয়েছে’।

মাছ ক্রেতা,‘রুবেল জানান গত সপ্তাহে যে মাছ ২০০ টাকায় কিনেছি আজ সেই মাছ ২২০ থেকে ২৪০ টাকায় কিনতে হচ্ছে। বাজারে মাছের দাম হটাৎ করেই বৃদ্ধি পেয়েছে। এমন দাম বৃদ্ধি পাওয়ায় আমাদের মত মধ্যবিত্ত মানুষের সমস্যা হচ্ছে।

এ সপ্তাহে সবজির দামটাও কিছুটা উর্ধ্বমুখী। বাঁধাকপি, বেগুন, ফুলকপি, ব্রকলিসহ কয়েকটি সবজির দাম বৃদ্ধি পেয়েছে। বাঁধাকপি বিক্রি হচ্ছে ২০ টাকা, বেগুন বিক্রি হচ্ছে ৩৫ টাকা, ফুলকপি বিক্রি হচ্ছে ৪০ টাকা, এছাড়াও শিম, গাজর, শশা, লাউ, টমেটোসহ সকল সবজির দাম স্থিতিশীল রয়েছে।
সাহেব বাজারের সবজি বিক্রেতা শামসুল ইসলাম জানায়, এ সপ্তাহে প্রতিটি সবজির দাম ২-৫ টাকা বৃদ্ধি পেয়েছে। পাইকারী ভাবে একটু বেশি দামে কিনেছি তাই খুচরা দাম একটু বেশি বৃদ্ধি পেয়েছে’।

মাষ্টার পাড়া এলাকার সবজি ব্যবসায়ী মাজদার জানান, ‘সবজির দাম গত দুইদন থেকে বৃদ্ধি পেয়েছে। কেজিতে ৩ থেকে ৫ টাকা কেজি দরে বেড়েছে সবজির দাম’।

সবজি ক্রেতা ফারহানা জেরিন জানান, ‘শীতকালে প্রচুর সবজির আমদানি দেখছি তবুও আজ কয়েকটি সবজির দাম বেড়েছে। গত কয়েক সপ্তাহে সবজির দাম বাড়েনি আজ হটাৎ করে দাম বেড়েছে।’

গত সপ্তাহের মত এ সপ্তাহে সকল মুদিপন্যের দাম স্থিতিশীল রয়েছে। তবে তেলের দাম লিটারে ৫ টাকা বৃদ্ধির আশঙ্কা করছেন বিক্রেতারা। সাহেব বাজার এলাকার মুদি বিক্রেতা মাসুদ জানান, চাল, চিনি, আটাসহ সকল মুদি সামগ্রীর দাম স্থিতিশীল রয়েছে। তবে তেলের দাম বৃদ্ধি হওয়ার বিষয়ে পাইকারী ব্যবসায়ীরা জানিয়েছেন।

বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৮০ টাকা কেজি দরে, খাসির মাংস বিক্রি হচ্ছে ৮২০ টাকা কেজি দরে । মুরগির দামও অপরিবর্তিত রয়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি, সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৩০ টাকা, দেশি মুরগি বিক্রি হচ্ছে ৩৯০ টাকা কেজি দরে। মুরগি ব্যবসায়ী মিঠু জানান, বছরের প্রথম সপ্তাহের মুরগির দাম বৃদ্ধি পেয়েছিলো পরের সপ্তাহ থেকে দাম কমেছে।

এছাড়াও ডিমের দামের কোন পরিবর্তন লক্ষ করা যায়নি। লাল ডিম বিক্রি হচ্ছে ৩৪ টাকা হালি, সাদা ডিম বিক্রি হচ্ছে ৩০ টাকা হালি।

Continue Reading

Previous: রাসিক মেয়র লিটনের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
Next: রাজশাহীতে ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.