Skip to content
April 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

কার্যকর উদ্যোগ গ্রহণের বিকল্প নেই

নিউজডেস্ক January 22, 2022

স ম্পা দ কী য়ঃ পৃথিবীকে করোনা পরিস্থিতি কতটা বিপর্যস্ত করেছে বলার অপেক্ষা রাখে না। বিঘ্নিত হয়েছে জনজীবনের স্বাভাবিকতা। প্রায় প্রত্যেকটি খাতে পড়েছে এর নেতিবাচক প্রভাব। সম্প্রতি আবারও সংক্রমণ বাড়তে শুরু করেছে। এরইমধ্যে জানা গেল, করোনার সংক্রমণ প্রতিরোধে সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণাসহ পাঁচদফা বিধিনিষেধ আরোপ করেছে সরকার।

এ ছাড়া সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি জনসমাগম করা যাবে না। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আমরা মনে করি, সার্বিক পরিস্থিতি আমলে নিয়ে করোনা মোকাবিলায় সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ জরুরি। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের কর্তব্য হওয়া দরকার শিক্ষার্থীদের এই সময়ে করণীয় নির্ধারণ বা শিক্ষা কতটা বাধাগ্রস্ত হতে পারে এসব বিষয়কে সামনে রেখে প্রয়োজনীয় উদ্যাগ গ্রহণ করা।

বলা দরকার, দেশে লকডাউন দেওয়া জরুরি বলেও মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, ঘরে ঘরে করোনা ছড়িয়ে পড়ার আগেই লকডাউন দিলে দ্রুত সংক্রমণ কমানো সম্ভব। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ফের সবকিছু খুলে দেওয়া যাবে। অন্যদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর এখনই লকডাউন দেওয়ার পক্ষে নয়। তারা মনে করেন, লকডাউন দিলে মানুষের আর্থসামাজিক অবস্থা আরও খারাপ হতে পারে। আমরা বলতে চাই, এ ক্ষেত্রে পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করে সংশ্লিষ্টদের সঠিক ও কার্যকর পদক্ষেপ নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, দেশে সংক্রমণের হার ২০ শতাংশের ওপরে। দেড় মাস আগেও সংক্রমণ ছিল দুই শতাংশের নিচে অর্থাৎ ২৪ ঘণ্টায় এক হাজারেরও কম। সেই সংক্রমণ এখন প্রতিদিন গিয়ে ঠেকেছে প্রায় সাড়ে আট হাজারে। এই অবস্থা চলতে থাকলে কয়েকদিনের মধ্যে সংক্রমিত রোগীর সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে সৃষ্ট পরিস্থিতি আমলে নিয়ে উদ্যোগ অব্যাহত রাখতে হবে। প্রসঙ্গত, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল-কলেজ ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা নেবে। সামাজিক/রাজনৈতিক/ধর্মীয়/রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি জনসমাগম করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগদান করবে তাদের অবশ্যই টিকা সনদ/২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে। সরকারি/বেসরকারি অফিস, শিল্প কারখানাগুলোয় কর্মকর্তা/কর্মচারীদের টিকা সনদ গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দায়িত্ব গ্রহণ করবেন। বাজার, শপিং মল, মসজিদ, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, রেলস্টেশনসহ সব ধরনের জনসমাবেশে অবশ্যই মাস্ক ব্যবহারসহ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

আমরা মনে করি এ ক্ষেত্রে বিধিনিষেধ যেন সঠিক ও সুষ্ঠুভাবে পালন করা হয় সেই দিকটিকে সামনে রেখে সর্বাত্মক প্রস্তুতি ও মনিটরিং নিশ্চিত করতে হবে। কেননা এর আগে বিধিনিষেধ পালনে অনীহার বিষয়টি উঠে এসেছে। সাম্প্রতিক সময়ে যেভাবে করোনা ভয়াবহ হয়ে উঠছে এবং দেশেই শুধু নয়, বিশ্বেও বাড়ছে এর প্রকোপ, তখন করোনা পরিস্থিতি আমলে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চিত করার বিকল্প থাকতে পারে না। এর আগে জানা গিয়েছিল, রোগী যে হারে বৃদ্ধি পেয়েছে তাতে ওমিক্রনের সামাজিক ট্রান্সমিশন হয়েছে বলেও মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

আর এর পরিপ্রেক্ষিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত রোগী হলে তাদের সামলানো কঠিন হয়ে যাবে। তখন ভেঙে পড়তে পারে স্বাস্থ্য ব্যবস্থা। এতে মৃত্যু বাড়তে পারে। আর তাই নিজেকে বাঁচাতে নিজেরই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এমন বিষয়ও আলোচনায় আসে। সর্বোপরি আমরা বলতে চাই, বিধিনিষেধের সুষ্ঠু বাস্তবায়নে মনিটরিং নিশ্চিত করা এবং এর পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে ব্যাপক প্রচার প্রচারণা চালানো জরুরি, যেন স্বাস্থ্যবিধি মানা হয়।

এমন আশঙ্কাও আলোচনায় এসেছিল, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়লে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাবে- তখনই মৃত্যু বাড়তে থাকবে। ফলে সামগ্রিক পরিস্থিতি আমলে নিতে হবে। সচেতন না হলে পরিস্থিতি কতটা ভয়ানক হতে পারে সেটিকে সামনে রেখে কার্যকর উদ্যোগ গ্রহণের বিকল্প নেই। মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মেনে চলা এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। করোনা মোকাবিলায় সব ধরনের উদ্যোগ গ্রহণ ও সুষ্ঠু বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকুক এমনটি কাম্য।

Continue Reading

Previous: ভারতে একদিনে ৩ লাখ ৩৭ হাজার ৭০৪ জনের করোনা শনাক্ত
Next: ফের করোনায় আক্রান্ত পূর্ণিমা

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.