আ লো বি নো দ ন: ‘পুষ্পা: দ্য রাইজ’- এই এক ছবির ভিডিও ক্লিপ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সয়লাব। তৈরি হচ্ছে নানা ধরনের মিমসও। অন্যদিকে ছবিটির কেন্দ্রীয় চরিত্রে থাকা আল্লু অর্জুনের ইনস্টাগ্রাম প্রোফাইলের অনুগামীর সংখ্যাও হুহু করে বাড়ছে।
সংখ্যাটা দেড় কোটি থেকে এখন দুই কোটির দিকে এগুচ্ছে। শুধু অনুসারীই নয়, ‘পুষ্পা’র জন্য পারিশ্রমিকও বেড়েছে চড়চড় করে। ছবিটিতে যেখানে তিনি নিয়েছিলেন ৩০ কোটি রুপি সেখানে নতুন কাজের জন্য তার কাছে প্রস্তাব এসেছে ১০০ কোটির!
আর সেই সুবাদে নায়ক আল্লু অর্জুনও ভারতীয় চলচ্চিত্রে দামি অভিনেতা হতে চলেছেন! দক্ষিণী পরিচালক আটলির পরবর্তী ছবিতে এই আকাশছোঁয়া পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হয়েছে তাকে।
যা দিয়ে গোটা একটি বড় বাজেটের ছবিই বানানো যায়! এদিকে, বক্স অফিস উপচে পড়ছে সিনেমাটির আয়ে। দেড় মাস হতে চললো, তবুও থামছে না টাকার স্রোত। এখনও প্রতিদিন কোটি কোটি টাকা আসছে ঘরে।
অন্যদিকে, করোনায় ‘পুষ্পা’ই ৩০০ কোটির চৌকাঠ পেরিয়েছে। এটি পরিচালনা করেছেন সুকুমার। আল্লুর সঙ্গে আছেন রাশ্মিকা মান্দানা। দক্ষিণ ভারতের লাল চন্দনের চোরাচালান নিয়ে এর কাহিনি গড়ে উঠেছে। ছবিটির বর্তমান আয় ৩৪৫ কোটি রুপি। সূত্র: এনডিটিভি
