রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
রাজশাহীতে পুকুর কাটার অপরাধে ভেকু মেশিনসহ মূলহোতা মোঃ হাবিবুর রহমান ওরফে হাবিব(৩৩) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বুধবার (২৬ জানুয়ারি) গভীর রাত পোনে ৩টার দিকে নগরীর দামকুড়া থানাধীন শিতলাই বাগানবাড়ী এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন গোবিন্দপুর গ্রামের মোঃ আজাহার আলীর ছেলে মোঃ হাবিবুর রহমান ওরফে হাবিব।
এসময় পুকুর খনন করা অবস্থায় খননের কাজে ব্যবহৃত ভেকু মেশিন ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
