Skip to content
April 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • বিনোদন

খোলামেলা অবতারে সেই পাখি

নিউজডেস্ক January 27, 2022

আ লো বি নো দ ন: ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে তিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশেরও ঘরের মানুষ। তবে বড় পর্দায় আসার পর তাঁর খোলামেলা অবতার দেখে চমকে গেছে অনেকে। আজ শুক্রবার নতুন ওয়েব সিরিজ ‘উত্তরণ’ মুক্তি উপলক্ষে বদলে যাওয়া মধুমিতা সরকারকে নিয়ে লিখেছেন লতিফুল হক।

‘বোঝে না সে বোঝে না’ আর ‘কুসুমদোলা’ দুই ধারাবাহিক ওপার বাংলার সঙ্গে বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়তা পায়। বিশেষ করে ‘বোঝে না সে বোঝে না’র ‘পাখি’কে তো এই দশকে টিভির অন্যতম জনপ্রিয় চরিত্র বললেও ভুল হয় না। জনপ্রিয়তা এতটাই যে বাজারে ‘পাখি ড্রেস’ নামে আলাদা ফ্যাশন ট্রেন্ডও চালু হয়। ধারাবাহিকে পাখি ছিল রক্ষণশীল পরিবারের এক মেয়ে, পুরো সিরিয়ালে যাকে দেখা গেছে সাধারণ সালোয়ার-কামিজে। সেই ধারাবাহিক শেষ হয়েছে।

এরপর পাখি চরিত্রে অভিনয় করা মধুমিতা সরকারের ব্যক্তিগত জীবনে বয়ে গেছে ঝড়। ২০১৮ সালে স্বামী অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদ হয়। এরপর খোলনলচে বদলে ২০২০ সালে ‘লাভ আজ কাল পরশু’তে হাজির হয়ে চমকে দেন। ছবিতে খোলামেলা পোশাক ও চুম্বন দৃশ্যে অভিনয় করতে দেখা যায় তাঁকে! ‘পাখি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র।

কিন্তু ক্যারিয়ারকে সামনে এগিয়ে নিতে হলে সেই চরিত্রের খোলস থেকে নিজেকে বাইরে আনা, মধুমিতা সরকার হিসেবে প্রতিষ্ঠা পাওয়া জরুরি ছিল। তাই ওই ছবির প্রস্তাব পাওয়ার পর রাজি হয়ে যাই। মানুষকে চমকে দিতে চেয়েছিলাম’, বললেন মধুমিতা। ওই ছবির পর ‘চিনি’ ও ‘ট্যাংরা ব্লুজ’-এ দেখা গেছে তাঁকে। এ বছর মুক্তি পাবে ‘কুলের আচার’। সব মিলিয়ে টালিগঞ্জের অন্যতম ব্যস্ত অভিনেত্রী এখন মধুমিতা। ‘এখন দর্শক কনটেন্টনির্ভর ছবি দেখছে। ছোট পর্দা থেকে বড় পর্দায় আসার সেটা ছিল বড় কারণ।

ক্যারিয়ার যেভাবে এগোচ্ছে তাতে আমি খুশি। দারুণ সব বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাচ্ছি,’ বলেন মধুমিতা। বড় পর্দায় সাহসী দৃশ্যে অভিনয়ের জন্য শুরুতে তাঁর অনেক পাঁড় ভক্ত সমালোচনা করলেও চরিত্র অনুযায়ী পোশাক পরার প্রয়োজনীয়তা দর্শক বুঝেছে বলে মনে করেন অভিনেত্রী, ‘দ্বিতীয় ছবি ‘চিনি’ কিন্তু একেবারেই আলাদা। মা-মেয়ের সম্পর্ক নিয়ে গল্প।

সেখানে দর্শক আমাকে অন্য রকমভাবে দেখেছে। দর্শকের রুচি বদলাচ্ছে। তারা এখন ওটিটি দেখছে, বাংলার বাইরে অন্য ভাষার কনটেন্টও দেখছে। ফলে ভিন্ন ভিন্ন চরিত্র যে ভিন্ন পোশাক আর উপস্থাপন দাবি করে, সেটা তারা ভালোই বুঝছে। ’মুক্তির অপেক্ষায় থাকা মধুমিতার সিরিজ ‘উত্তরণ’-এ অবশ্য তাঁকে ‘চেনা’ রূপেই দেখা যাবে। সুকান্ত গঙ্গোপাধ্যায়ের ‘বটতলা’ উপন্যাস অবলম্বনে হইচই-এর জন্য সিরিজটি বানিয়েছেন জয়দীপ মুখার্জি। ওয়েব ছবিটিতে স্কুল শিক্ষিকা পর্ণার চরিত্রে অভিনয় করেছেন মধুমিতা।

এই শিক্ষিকার একটি অশালীন ভিডিও ছড়িয়ে পড়লে সব ওলটপালট হয়ে যায়। সংসার, স্বামী থেকে কর্মক্ষেত্রে বারবার প্রশ্নের মুখে পড়ে সে। পর্ণা অবশ্য হাল ছাড়ে না, লড়াই চলিয়ে যায়। সিরিজটিতে আরো আছে রাজদীপ গুপ্ত, স্বস্তিকা দত্ত, শাওন চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী।

Continue Reading

Previous: মানুষের গল্প নিয়ে নির্মিত ‘ছিটমহল’
Next: নির্বাচন প্রসঙ্গে যা বললেন মম

Related Stories

রাজশাহীতে নৃত্য উন্নয়ন সংস্থার সভাপতি অরণ্য সম্পাদক তুষার l
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে নৃত্য উন্নয়ন সংস্থার সভাপতি অরণ্য সম্পাদক তুষার l

April 18, 2026
রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

April 18, 2026
পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস আজ
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস আজ

February 14, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.