Skip to content
April 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • শিরোনাম
  • সারাদেশ

আজও সংক্রমণ সাড়ে ১৫ হাজারের বেশি, মৃত্যু আরও ১৫

নিউজডেস্ক January 27, 2022

আলো ডেস্ক: আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মৃত্যু কমলেও নতুন সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ১৫ হাজার ৮০৭ জনের শরীরে। একই সময়ে দেশে করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন ১৫ জন। এই সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ৯৮ শতাংশ।

এ নিয়ে দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হলো ১৭ লাখ ৪৭ হাজার ৩৩১ জনের শরীরে। এর মধ্যে করোনা সংক্রমণ নিয়ে মারা গেলেন ২৮ হাজার ২৮৮ জন।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খানের সই করা বিজ্ঞপ্তিতে ২৪ ঘণ্টার করোনা সংক্রমণের এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৬৫টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫৫টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬৫৩টি।

এসব ল্যাবে পরীক্ষার জন্য দেশের বিভিন্ন বুথ থেকে গত ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ৫৭৯টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। এর মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৯ হাজার ৪২৫টি।

এ নিয়ে এখন পর্যন্ত দেশে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ১ কোটি ২৩ লাখ ১০ হাজার ৬৭৭টিতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৩ লাখ ৮৩ হাজার ৯৮৭টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ৩৯ লাখ ২৬ হাজার ৬৯০টি।

আগের দিন দেশে করোনাভাইরাসের নতুন সংক্রমণ শনাক্ত হয়েছিল ১৫ হাজার ৫২৭ জনের শরীরে। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৯৭ জনে। এ নিয়ে দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হলো ১৭ লাখ ৪৭ হাজার ৩৩১ জনের শরীরে।

আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হারও বেড়েছে। আগের দিন এই হার ছিল ৩১ দশমিক ৬৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তা বেড়ে হয়েছে ৩১ দশমিক ৯৮ শতাংশ। আর এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ১৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা রোগীদের মধ্যে সুস্থ হওয়ার রোগীর সংখ্যা কিছুটা কমেছে। আগের দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ১ হাজার ৫২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৩৭ জন।

এ নিয়ে দেশে করোনা আক্রান্তদের মধ্যে ১৫ লাখ ৬১ হাজার ৪৩ জন সুস্থ হয়ে উঠলেন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৪ শতাংশ।

Continue Reading

Previous: রাজনীতি নিষিদ্ধ সত্বেও প্রতিবাদ করেছেন কবিরা : প্রধানমন্ত্রী
Next: মেট্রো রেলের শেষ ভায়াডাক্ট বসল

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.