রা জ শা হী র আ লোঃ – আল আমিন স্বাধীন
নওগাঁর মান্দা উপজেলার ৯নং তেঁতুলিয়া ইউনিয়নে নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের দায়িত্ব গ্রহণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। (২৭ জানুয়ারি) বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন পরিষদ মাঠে দায়িত্ব গ্রহন ও দোয়া অনুষ্ঠিত হয়।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে নব-নির্বাচিত চেয়ারম্যান এস এম মোখলেছুর রহমাান (কামরুল) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার আব্দুল মান্নান আকন্দ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এ্যাডঃ আব্দুল করিম সোনার, আরো উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য এস এম হাবিবুর রহমান, ইউপি সচিব ভবেশ চন্দ্র, পানিয়াল আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কাইমুল ইসলাম সহ নব নির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগণ।
অনুষ্ঠানে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সাত্তার সরদার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের দায়িত্বভার হস্তান্তর করেন নব নির্বাচিত চেয়ারম্যান এস এম মোখলেছুর রহমান (কামরুল) এর নিকট।
নবনির্বাচিত চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল বলেন, আমি এই ইউনিয়নে নতুন চেয়ারম্যান হিসেবে আজ থেকে যোগদান করলাম এবং আমি আমার ইউনিয়ন বাসীদের সকল সমস্যা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
