Skip to content
April 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম

রাজশাহীতে করোনায় ৪ জনের মৃত্যু, রাত ৮ টার মধ্যে দোকানপাট বন্ধের ঘোষণা

নিউজডেস্ক January 29, 2022

রা জ শা হী র আ লোঃ – রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে শনিবার (২৯ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ধরা পড়ার পর রামেক হাসপাতালে এক দিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড এটি। বর্তমানে রাজশাহীতে করোনা সংক্রমণের হার দাঁড়িয়েছে ৬৪ দশমিক ৫২ শতাংশ। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শনিবার রাত ৮ টার পর সকল দোকানপাট বন্ধের ঘোষণা দিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে দু’জন রোগী মারা গেছেন। এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দু’জন।

এদের মধ্যে হাসপাতালের ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে মারা গেছেন তিন জন। এ ছাড়া আইসিইউতে মারা গেছেন আরেকজন। তাদের মধ্যে দু’জন নারী এবং দু’জন পুরুষ। দু’জনের বয়স ৬১ বছরের ওপরে। এ ছাড়া একজনের বয়স ৬০ বছরের মধ্যে এবং মৃত আরেক জনের বয়স ৫০ বছরের মধ্যে।
মারা যাওয়া এই চার জনের মধ্যে রাজশাহী জেলার একজন এবং নওগাঁ জেলার একজন রয়েছেন। এ ছাড়া করোনা উপসর্গে মারা যাওয়া দু’জনই রাজশাহী জেলার বাসিন্দা ছিলেন।

রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, করোনা ইউনিটে থাকা ১০৪ শয্যার বিপরীতে শনিবার সকাল ৯টা পর্যন্ত ৫১ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে রাজশাহীর ২৮ জন, চাঁপাইনবাবগঞ্জের সাত জন, নওগাঁর তিন জন, নাটোরের তিন জন, পাবনার তিন জন, কুষ্টিয়ার তিন জন, সিরাজগঞ্জের একজন, রাজবাড়ির একজন, ঝিনাইদহের একজন এবং মেহেরপুরের একজন রোগী রয়েছেন।

এর মধ্যে করোনা পজিটিভ রোগী ভর্তি রয়েছেন ২৮ জন। আর করোনা উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২০ জন রোগী। এ ছাড়া করোনা ধরা পড়েনি এমন রোগী ভর্তি আছেন আরও তিন জন। এদিকে, শুক্রবার (২৮ জানুয়ারি) রাজশাহী মেডিক্যাল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ১৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১২০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

তারা প্রত্যেকই রাজশাহী জেলার বাসিন্দা। পরীক্ষার অনুপাতে বর্তমানে রাজশাহী জেলায় করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ৬৪ দশমিক ৫২ শতাংশ। উদ্ভূত পরিস্থিতিতে শনিবার রাত ৮টা থেকে সব দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে রাত ৮টার মধ্যেই দোকানপাট এবং সকল ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়ে সকালে গণবিজ্ঞপ্তি জারি করেছে রাজশাহী জেলা প্রশাসন।

রাজশাহী জেলা প্রশাসক মো. আবদুল জলিল স্বাক্ষরিত এই গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী জেলায় করোনা ভাইরাস সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এজন্য মন্ত্রিপরিষদ বিভাগের ২১ ও ২৩ জানুয়ারি তারিখের জারিকৃত সকল নির্দেশনা প্রতিপালনসহ রাজশাহী জেলা করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির ২৭ জানুয়ারির সিদ্ধান্ত কার্যকর করা হলো। এই সিদ্ধান্ত মোতাবেক রাজশাহী জেলায় সকল বিপণী-বিতান, শপিংমল, বিনোদন কেন্দ্র, রেস্তোরাঁসহ সকল ব্যবসা প্রতিষ্ঠান আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাত ৮টার মধ্যে বন্ধ থাকবে।

Continue Reading

Previous: কলেজে ভর্তি আবেদনের ফল প্রকাশ রাতে
Next: রাজশাহীতে রাত ৮ টার পর দোকানপাট বন্ধের ঘোষণা

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.