Skip to content
April 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • বিনোদন

সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করলেন এফডিসির এমডি

নিউজডেস্ক January 30, 2022

আ লো বি নো দ ন: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৭ সংগঠনের সদস্যদের এফডিসিতে ঢুকতে দেওয়াই হয়নি। এ বিষয়টিকে অপমানজনক দাবি করে তিন দফা দাবিতে লাগাতার কর্মবিরতি ও আন্দোলনের ডাক দিয়েছে ১৭ সংগঠন। গতকাল রোববার সংবাদ সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত ইয়াসমিনকে দুর্নীতিবাজ, ঘুষখোর, অযোগ্য এমডি আখ্যা দিয়ে তার অপসারণ চেয়েছেন চলচ্চিত্রকর্মীরা।

তারা আরও দাবি করেছেন, শিল্পী সমিতির নির্বাচনে একটি প্যানেলকে সাপোর্ট দিয়েছেন তিনি। সেই প্যানেলের জন্য সুবিধা করে দিতেই এফডিসি ফাঁকা রাখতে চেয়েছেন এমডি। তবে গতকাল রোববার সকালে সংবাদ সম্মেলনে এফডিসির এমডি নুজহাস ইয়াসমিন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি বলেন, ‘পীরজাদা হারুনের সঙ্গে আমার আঁতাত করার প্রয়োজন নেই। আমার সাথেও তার আঁতাত করার কোনো প্রয়োজন নেই।

যারা এসব কথা বলছেন সেগুলো প্রমাণ করার দায়িত্বও তাদের। মন্ত্রিপরিষদ বিভাগের করোনাভাইরাস বিষয়ক নির্দেশনা মেনে শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ করা হয়েছিল। আমার মনে হয়, আমি কোনো অন্যায় করিনি।’ নুজহাত আরও বলেন, ‘এফডিসির পাস হাজারও মানুষের কাছে আছে। কিন্তু মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে সংক্রমণ নিয়ন্ত্রণে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, গণজমায়েত নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে।’ তবে শিল্পকলা একাডেমিতে আট শতাধিক ভোটার ও শত শত মিডিয়াকর্মীর অংশগ্রহণে কি করে নির্বাচন অনুষ্ঠিত হলো? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি আমার দেখার বিষয় নয়।’

নির্বাচনে অংশ নেওয়া দুই পরিষদ চাইলে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে সঠিক জায়গায় বিষয়টি উপস্থাপন করে সমাধান করতে পারত বলেও জানান এফডিসির এমডি। এই পরিপ্রেক্ষিতে তার সামনে কিছু প্রশ্ন তোলা হলে সেগুলোর সদুত্তর দিতে পারেননি তিনি। যেমন- চলচ্চিত্রের ১৭ সংগঠন থেকে বলা হয়েছে বারবার এফডিসির সঙ্গে মিটিং করলে তিনি ‘শোভনীয়’ আচরণ করেননি। তার কাছে প্রবেশের ব্যাপারে পরামর্শ চাইলে তিনি নিজেই চলচ্চিত্রকর্মীদের একটি ছোট তালিকা দাবি করেন।

সেখান থেকে পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান ২০০ জনের একটি লিস্ট জমা দেন। সেটি পাসে হবে বলেও পাস করা হয়নি। পাশাপাশি চলচ্চিত্র সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমোদন ছিল সবার প্রবেশের। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ বিষয়ে নির্দেশনা দিলেও এফডিসির এমডির যোগসাজশে কেউ প্রবেশ করতে পারেননি।

এ বিষয়ে প্রশ্ন করলে এমডি তা ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি বলেন, ‘করোনা পরিস্থিতিতে সবার নিরাপত্তার স্বার্থে এটি করা হয়েছে।’ এদিকে, নুজহাত ইয়াসমিনকে এফডিসির এমডির পদ থেকে অপসারণের জন্য বিভিন্ন কর্মসূচির ডাক দিয়েছে ১৭ সংগঠন। গতকাল রোববার এফডিসিতে তার কুশপুতুলও দাহ করা হয়েছে। চলচ্চিত্রকর্মীদের দাবি না মানলে লাগাতার কর্মবিরতি ও আন্দোলনের মাধ্যমে এফডিসিতে অচল অবস্থা তৈরিরও হুমকি দেওয়া হয়েছে।

Continue Reading

Previous: যে কারণে সভাপতি পদে নির্বাচন করনেনি ডিপজল
Next: টাকার বিনিময়ে ভোট কেনা প্রসঙ্গে মুখ খুললেন মুনমুন

Related Stories

রাজশাহীতে নৃত্য উন্নয়ন সংস্থার সভাপতি অরণ্য সম্পাদক তুষার l
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে নৃত্য উন্নয়ন সংস্থার সভাপতি অরণ্য সম্পাদক তুষার l

April 18, 2026
রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

April 18, 2026
পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস আজ
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস আজ

February 14, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.