Skip to content
April 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

রাজশাহীতে শিক্ষার্থী ও অভিভাবকদের শীতবস্ত্র দিলেন সিটি মেয়র

নিউজডেস্ক January 31, 2022

রা জ শা হী র আ লোঃ – রাজশাহী সিটি করপোরেশন পরিচালিত রাজশাহী সিটি প্রাক-প্রাথমিক বিদ্যালয় সমূহের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকগণের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এসময় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে শীতের তীব্রতা অনেক বেশি। শীতের তীব্রতার বিষয়টি বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মোট ২৬০০ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষককে শীতবস্ত্র প্রদান করা হলো। আমরা সব সময় মানুষের পাশে আছি, আগামীতে থাকবো।

মেয়র আরো বলেন, করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সারাদেশে দফায় দফায় খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন। আগামীতেও এই সহায়তা প্রদান অব্যাহত থাকবে। অতীতের ন্যায় ভবিষ্যতেও আপনাদের পাশে থাকতে চাই। রাজশাহীতে ব্যাপক উন্নয়ন কাজ চলছে। আপনাদের সবাইকে সাথে নিয়ে সুন্দর রাজশাহী গড়তে চাই।

অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে দুই শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকগণকে শীতবস্ত্র বিতরণ করা হয়। এরপর বাকিদের কাছে পৌছে দেওয়া হয় শীতবস্ত্র। রাজশাহী সিটি কর্পোরেশনের ২০টি ওয়ার্ডে অবস্থিত ২০টি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের ১৩০০ জন শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে হুডি জ্যাকেট এবং ১৩০০ জন অভিভাবক ও শিক্ষকের প্রত্যেককে একটি করে কার্ডিগেন প্রদান করা হয়।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সাব্বির সাত্তার। উপস্থিত ছিলেন রাবির পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক ড. সাবরিনা নাজ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুজ্জামান, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল মোমিন, সচিব মশিউর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, মাজেদা বেগম, শিক্ষা কর্মকর্তা আনারুল হক প্রমুখ।

উল্লেখ্য, নগরীর দরিদ্র ও হতদরিদ্র পরিবারের শিশুদের অ্যাকাডেমিক শিক্ষায় অন্তর্ভুক্তকরণের লক্ষ্যে এ প্রকল্পটি বাস্তবায়ণ করছে রাজশাহী সিটি কর্পোরেশন। রাজশাহী মহানগরীতে ১৯৯৪ সালে বস্তি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে রাজশাহী সিটি করপোরেশন এ উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চালু করে। রাজশাহী মহানগরীতে ২০টি ওয়ার্ডে ২০টি কেন্দ্র পরিচালিত হয়।

রাজশাহী সিটি প্রাক প্রাথমিক বিদ্যালয়ের এ প্রকল্পে শিশু বিকাশ কেন্দ্র ও প্রাক প্রাথমিক বিদ্যালয়ের উভয় কেন্দ্রে ৩০ করে ছাত্র-ছাত্রী ভর্তি হয়ে থাকে। এ সকল বিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজশাহী সিটি কর্পোরেশনের অর্থায়ণে শিক্ষা উপকরণ প্রদান করা হয়ে থাকে। প্রতিটি কেন্দ্রে রয়েছে দুইজন শিক্ষিকা। যারা রাজশাহী সিটি কর্পোরেশনের শিক্ষিকা হিসেবে নিয়োজিত রয়েছেন।

Continue Reading

Previous: বিএনপি মূলধারার রাজনীতি থেকে ছিটকে পড়ছে : কাদের
Next: রামেকের করোনা ইউনিটে আরও ৪ মৃত্যু, শনাক্তের হার ৪০.৮২ শতাংশ

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.