Skip to content
April 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • বিনোদন

এফডিসির এমডি পদে আলমগীরকে চান চলচ্চিত্রের ১৭ সংগঠন

নিউজডেস্ক January 31, 2022

আ লো বি নো দ ন ডে স্ক: ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। উৎসবমুখর এই দিনে শুধু শিল্পীরা ছাড়া চলচ্চিত্রের বাকি ১৭টি সংগঠনের কেউই এফডিসিতে প্রবেশ করতে পারেননি। দেলোয়ার জাহান ঝন্টু, শাহ আলম কিরণ, বদিউল আলম খোকন, এমনকি পরিচালক সমিতির বর্তমান মহাসচিব শাহীন সুমনও প্রবেশ করতে না পেরে রাস্তায় অবস্থান নেন।

অন্যদিকে প্রযোজক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু, সাধারণ সম্পাদক শামসুর রহমানসহ আরো অনেক প্রযোজক হয়রানির শিকার হয়েছেন, ঢুকতে পারেননি। ঘটনার পরদিনই সংবাদ সম্মেলন করে ১৭টি সংগঠন সরাসরি এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিনের দিকে অভিযোগের আঙুল তোলে।

দাবি করে, ব্যবস্থাপনা পরিচালকের স্বেচ্ছাচারিতা এর জন্য দায়ী। শুধু তাই নয়, বর্তমান এমডিকে অপসারণের দাবি তুলে গত রোববার এফডিসিতে তাঁর কুশপুত্তলিকা দাহ করা হয়। এরপর দুপুর গড়াতে গড়াতে তাঁদের অনেকেই এফডিসির নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অভিনেতা আলমগীরকে চেয়েছেন। বিষয়টি আলমগীরের কানেও পৌঁছেছে। তিনি বিষয়টি নিয়ে বলেন, ‘আমি চলচ্চিত্রের মানুষ। চলচ্চিত্রের মঙ্গল চাই সব সময়। আমার এই বিশেষ পদের দিকে কোনো লক্ষ্য নেই।

তবে চলচ্চিত্রসংশ্লিষ্টরা চাইলে আমি তাঁদের চাওয়াকে অবশ্যই সম্মান জানাব। ’ এদিকে আলমগীর এফডিসির ব্যবস্থাপনা পরিচালক হলে বিপ্লব ঘটবে বলে দাবি করেন প্রযোজক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু। তিনি বলেন, ‘কয়েক দিন ধরে যেটা ঘটে চলেছে সেটা সম্পূর্ণ অনুচিত। এককথায় বাড়াবাড়ি ছাড়া কিছুই নয়। আলমগীর ভাই আপাদমস্তক চলচ্চিত্রের মানুষ। তিনি চলচ্চিত্রের খুঁটিনাটি সব কিছুই জানেন। আমাদের কোথায় কী ঘাটতি সেটাও তাঁর নখদর্পণে।

এমন একজন মানুষ এফডিসির ব্যবস্থাপনা পরিচালক হলে তো আমাদের সবার জন্য মঙ্গল। ’ পরিচালক সমিতির বর্তমান সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, ‘আলমগীর ভাইকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে চাওয়াটা আমাদের এখন আর মৌখিক দাবি নয়। আমরা শিগগির তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে দেখা করব। লিখিত আকারেও দাবি জানাব।

বর্তমান চলচ্চিত্রে আলমগীর ভাইয়ের মতো পরিষ্কার মন-মানসিকতার মানুষ কম আছেন। সবার বিপদণ্ডআপদে তিনি হাজির হন। শুধু তাই নয়, সাংগঠনিকভাবে তাঁর অভিজ্ঞতা দারুণ। নিজেই তো কয়েকটি গার্মেন্ট পরিচালনা করেন। ফলে তিনি এফডিসির ব্যবস্থাপনা পরিচালক হলে আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে। তাঁর মাধ্যমেই শুধু এফডিসির বর্তমান ভঙ্গুর অবস্থার পরিবর্তন আসতে পারে।

Continue Reading

Previous: কেয়ার প্রেমে উড়ছেন অপূর্ব
Next: স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় নির্বাচনে জয়ী শিল্পীদের একাংশ

Related Stories

রাজশাহীতে নৃত্য উন্নয়ন সংস্থার সভাপতি অরণ্য সম্পাদক তুষার l
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে নৃত্য উন্নয়ন সংস্থার সভাপতি অরণ্য সম্পাদক তুষার l

April 18, 2026
রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

April 18, 2026
পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস আজ
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস আজ

February 14, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.