Skip to content
April 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • শিরোনাম
  • সারাদেশ

বাংলাদেশের টিকা সনদকে অনুমোদন দিল যুক্তরাজ্য

নিউজডেস্ক October 9, 2021

আলো ডেস্ক: বাংলাদেশে করোনাভাইরাসের টিকার জন্য যে সনদ দেওয়া হচ্ছে, তার স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য সরকার। এর ফলে যুক্তরাজ্যের অনুমোদিত দুই ডোজ করোনাভাইরাসের টিকা পাওয়ার সনদ নিয়ে বাংলাদেশ থেকে কেউ ইংল্যান্ডে গেলে সেখানে আর দশ দিন কোয়ারেন্টিনে থাকার ঝামেলা পোহাতে হবে না। আগামী সোমবার স্থানীয় সময় ভোর ৪টা থেকে বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের ক্ষেত্রে এ নিয়ম কার্যকর হবে বলে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের এক বিবৃতিতে জানানো হয়েছে। যুক্তরাজ্যের পরিবহন বিভাগ গত বৃহস্পতিবার এক ঘোষণায় জানায়, বাংলাদেশসহ ৩৭টি দেশের টিকা সনদকে তারা যুক্তরাজ্যে বৈধ টিকা সনদের তালিকায় যুক্ত করে নিয়েছে। যেসব দেশে যুক্তরাজ্য সরকারের অনুমোদিত কোভিড টিকা দেওয়া হয়, সেই তালিকাতেও বাংলাদেশের নাম উঠেছে। যুক্তরাজ্য সরকার এখন পর্যন্ত করোনাভাইরাসের চারটি টিকার অনুমোদন দিয়েছে। এগুলো হল- অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, ফাইজার-বায়োএনটেক ও জনসন অ্যান্ড জনসন। কেবল এসব টিকা নেওয়া হলেই সেই সনদ গ্রহণ করবে যুক্তরাজ্য। এর মধ্যে প্রথম তিনটি টিকা বাংলাদেশে দেওয়া হচ্ছে। জনসনের টিকা বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেলেও এখনও টিকাদান কর্মসূচিতে যুক্ত করা হয়নি। যুক্তরাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম বলেন, এই সিদ্ধান্ত বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে উষ্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক এবং দুদেশের মধ্যে ব্যবসা ও পর্যটনসহ জরুরি ভ্রমণের ক্ষেত্রে বাধা দূর করতে হাই কমিশনের অব্যাহত কূটনৈতিক প্রচেষ্টার ফল। হাই কমিশনার জানান, যুক্তরাজ্যের অনুমোদিত টিকার দুই ডোজ পাওয়া যে বাংলাদেশিরা আগামী সোমবার ভোর ৪টার পর টিকার সনদ দিয়ে যুক্তরাজ্যে যাবেন, তাদের ক্ষেত্রে হোটেলে বা বাসায় ১০ দিনের কোয়ারেন্টাইনের নিয়ম প্রযোজ্য হবে না। বাংলাদেশ থেকে রওনা হওয়ার আগে কোভিড-১৯ পরীক্ষার সনদ নেওয়ারও আর দরকার হবে না। তবে ইংল্যান্ডে পৌঁছানোর পরপরই কোভিড-১৯ পরীক্ষা করিয়ে নিতে হবে। টিকা নেওয়ার প্রমাণ হিসেবে প্রত্যেক ভ্রমণকারীদের বাংলাদেশের অনুমোদিত কর্তৃপক্ষের দেওয়া টিকার সনদ সঙ্গে রাখতে হবে। বাংলাদেশিদের মধ্যে যারা টিকা নেননি অথবা যুক্তরাজ্য সরকারের অনুমোদিত নয়- এমন টিকা পেয়েছেন, তাদের বাধ্যতামূলকভাবে ১০ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। ইংল্যান্ডে পৌঁছানোর পর দ্বিতীয় ও অষ্টম দিন তাদের কোভিড-১৯ পরীক্ষা করাতে হবে।

Continue Reading

Previous: ভাষা মতিনের জীবন লুটেরাদের বিরুদ্ধে লড়াইয়ে অনুপ্রেরণা: ন্যাপ মহাসচিব
Next: ফরিদপুরে টয়লেটের ট্যাংক থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.