আ লো স্পো র্ট স ডে স্ক : নিউ নরমাল সময়ে বিশ্বের প্রায় সব দেশেই দর্শক নিয়ে খেলা চলে। গত ডিসেম্বরে বাংলাদেশের ক্রিকেটেও দর্শক ফেরে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ দিয়ে। এ বছর করোনা বেড়ে যাওয়ায় বিপিএলের লিগ পর্বে দর্শক রাখা হয়নি। বিসিবি চেষ্টা করছে প্লে-অফ থেকে সীমিত সংখ্যক দর্শক নিয়ে খেলা চালাতে।
মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভির আহমেদ টিটু জানান, বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অনুমতি নেওয়ার চেষ্টা করছেন। সেক্ষেত্রে তিন থেকে পাঁচ হাজার দর্শক মাঠে দেখা যেতে পারে।
সেক্ষেত্রে গ্র্যান্ড স্ট্যান্ডে ফ্র্যাঞ্চাইজি এবং বিশিষ্ট অতিথিদের ম্যাচ দেখার সুযোগ দেওয়া হবে। ভিআইপি স্ট্যান্ড, ক্লাব হাউস এবং উত্তর দক্ষিণ স্ট্যান্ডেও কিছু সংখ্যক দর্শক রাখা হতে পারে। দর্শক সীমিত হলেও টিকিটের মূল্য খুব বেশি নির্ধারণ করা হবে না বলে জানান বিসিবির একজন কর্মকর্তা।
