Skip to content
April 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

বগুড়া শহরে পিকনিক অনুষ্ঠানে যুবককে কুপিয়ে হত্যা

নিউজডেস্ক February 13, 2022

আলো সা রা দে শ ডেস্ক: বগুড়া শহরে পিকনিকের অনুষ্ঠানে তুহিন বাবু ওরফে কুইন (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে নিশিন্দারা খাঁ পাড়া এলাকায় এ হামলার ঘটনায় ছুরিকাঘাতে কুইনের মামা মোহাম্মদ রহিম (৩২) ও প্রতিবেশী ঝন্টু মিয়া (২৫) আহত হয়েছেন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিশিন্দারা উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আগে হামলার মামলা তুলে নিতে রাজি না হওয়ায় এ হত্যার ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত তুহিন বাবু ওরফে কুইন বগুড়া শহরের নিশিন্দারা খাঁ পাড়ার শহিদুর রহমান ওরফে শহীদ ডাক্তারের ছেলে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কুইনের সঙ্গে পাশের চকসুত্রাপুর কসাইপাড়ার কয়েকজনের বিরোধ চলে আসছে। গত ২০২০ সালে প্রতিপক্ষরা কুইনকে ছুরিকাঘাত করে। এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। হামলাকারীরা মামলাটি তুলে নিতে কুইনকে চাপ দিয়ে আসছিল। রাজি না হওয়ায় তাদের মধ্যে বিরোধ তুঙ্গে উঠে। কুইন, তার বন্ধু ও প্রতিবেশীরা শনিবার রাতে নিশিন্দারা খাঁ পাড়ায় বাড়ির কাছে মনপুরা বাগানে ব্যাডমিন্টন কোর্টে পিকনিকের আয়োজন করেন। খাওয়ার প্রস্তুতি ও আনন্দ চলাকালে রাত পৌণে ১১টার দিকে বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত শহরের চকসুত্রাপুর কসাইপাড়ার ১৪-১৫ জন দুর্বৃত্ত পিকনিক অনুষ্ঠানে হামলা চালায়। তারা কুইনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুুপিয়ে আহত করে। তাকে উদ্ধারে এগিয়ে এলে তার মামা মোহাম্মদ রহিম ও প্রতিবেশী ঝন্টু মিয়াকেও ছুরিকাঘাত করা হয়। প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে যান। ছিলিমপুর মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এসআই শামীম হোসেন জানান, ধারালো অস্ত্রের আঘাতে আহত কুইন, রহিম ও ঝন্টুকে জরুরি বিভাগে আনার পর চিকিৎসক কুইনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অন্য দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুইনের মরদেহ মর্গে রাখা হয়েছে। পরিদর্শক জিল্লুর রহমান বলেন, আগের এক হামলা মামলার জের ধরে হত্যাকা-ের ঘটনা ঘটে। হত্যাকা-ের পর থেকে ঘাতকদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।

Continue Reading

Previous: প্রধানমন্ত্রী সব সময় ইসিকে সহযোগিতা করবে: আইনমন্ত্রী
Next: পানি ও গ্যাসের দাম বৃদ্ধির অপতৎপরতা চালাচ্ছে সরকার: জোনায়েদ সাকি

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.