Skip to content
April 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

সোমবার ৫টা পর্যন্ত নামের তালিকা দেওয়া যাবে সার্চ কমিটিকে

নিউজডেস্ক February 13, 2022

আলো জা তী য় ডেস্ক: দেশের ১৫টি নিবন্ধিত রাজনৈতিক দল এখনো সার্চ কমিটির কাছে নির্বাচন কমিশন (ইসি) গঠনে নিজেদের বিবেচনায় যোগ্য ব্যক্তিদের তালিকা জমা দেয়নি। এসব দলগুলোসহ আগ্রহীদের জন্য আজ সোমবার বিকেল ৫টা পর্যন্ত সার্চ কমিটির কাছে নাম জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। গতকাল রোববার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সার্চ কমিটির চলমান বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আরও জানানো হয়েছে, সার্চ কমিটির কাছে যেসব নাম জমা পড়বে, সেগুলো তালিকা আকারে প্রকাশ করা হবে। এদিন বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ২৩ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠকে বসেছে সার্চ কমিটি। বিকেল ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কমিটির বৈঠক চলছে। বৈঠক থেকে সার্চ কমিটির প্রধান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বলেন, বিএনপিসহ ১৫টি নিবন্ধিত রাজনৈতিক দল এখনো সার্চ কমিটির কাছে ইসির জন্য যোগ্য ব্যক্তিদের নামের তালিকা জমা দেয়নি। এসব রাজনৈতিক দল আজ সোমবার বিকেল ৫টা পর্যন্ত নামের তালিকা জমা দিতে পারবে। বিচারপতি ওবায়দুল হাসান আরও বলেন, সার্চ কমিটির কাছে তিন শতাধিক ব্যক্তির নামের প্রস্তাবনা জমা পড়েছে। আজকের মধ্যে আরও কিছু নাম আসতে পারে। সার্চ কমিটির কাছে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে যোগ্য যেসব ব্যক্তির নামের তালিকা জমা পড়বে, সেই তালিকা প্রকাশ করা হবে।
যাদের সঙ্গে বৈঠক
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাওয়া তথ্য বলছে, গতকাল রোববার বিকেলে যেসব বিশিষ্ট নাগরিক সার্চ কমিটির সঙ্গে বৈঠকে অংশ নিতে আমন্ত্রণ পেয়েছিলেন তাদের মধ্যে রয়েছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) জেনারেল এম সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার আবদুল মোবারক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাজ্জাদ আলী জহির (বীর প্রতীক), প্রজন্ম ৭১-এর আসিফ মুনির তন্ময় ও ডা. নুজহাত চৌধুরী, সাংবাদিক ও লেখক হারুন হাবীব, সাবেক অতিরিক্ত আইজিপি নুরুল আলম, শিক্ষাবিদ ড. আইনুন নিশাত, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, সংস্কৃতি ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের গোলাম কুদ্দুস, বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের মফিদুল হক ও শিক্ষাবিদ জাফর ইকবাল।

এছাড়া কবি ও সাহিত্যিক মহাদেব সাহা, গীতিকার ও সুরকার গাজী মাজহারুল আনোয়ার, অধ্যাপক ডা. ওবায়দুল কবির চৌধুরী, অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির, অধ্যাপক মুনতাসীর মামুন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজ, দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে সভায় অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে, এর আগে শনিবার প্রথম দফায় বেলা সোয়া ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় দফায় দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত বিশিষ্টজনদের মতামত নেয় সার্চ কমিটি। ওই দু’টি সভায় সমাজের বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। আজ সোমবার বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হতে যাচ্ছে। এর মধ্যেই সংসদের শেষ অধিবেশনে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত আইন পাস হয়েছে। নতুন নির্বাচন কমিশন গঠন করতে আইন অনুযায়ী রাষ্ট্রপতি ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে দিয়েছেন।

এই কমিটি বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তিদের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনারের পদে যোগ্য ব্যক্তিদের নামের তালিকা প্রস্তাব করবে রাষ্ট্রপতির কাছে। সেই তালিকা থেকে রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠন করে দেবেন। আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে রাষ্ট্রপতি গঠিত এই সার্চ কমিটির সদস্য হিসেবে রয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

Continue Reading

Previous: সাগর-রুনি হত্যার তদন্ত সরকার বসে নেই, কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
Next: ছেলে-মেয়ে-নাতির সঙ্গে আলিম পাস করলেন সাবেক চেয়ারম্যান

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.