Skip to content
April 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

স্বাস্থ্যখাতে দুর্নীতি রোধ করতে হবে

নিউজডেস্ক February 16, 2022

স ম্পা দ কী য়ঃ চিকিৎসা সেবা সহজলভ্য, ও আধুনিক না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়। স্বাস্থ্যখাত ভেঙ্গে পড়লে দেশের মেরুদ- ভেঙ্গে পড়তে বাধ্য। কিন্তু দেশের স্বাস্থ্য খাতের দুর্নীতি-অনিয়মের যেন কোনো সীমা-পরিসীমা নেই। এই সীমাহীন দুর্নীতির কারণে দেশের সরকারি স্বাস্থ্যসেবা প্রায় ভেঙে পড়েছে। চিকিৎসক থাকেন না। ওষুধ চুরি হয়ে যায়।

অধিক মূল্যে নিম্নমানের যন্ত্রপাতি ও রি-অ্যাজেন্ট কিনে অর্থ লোপাট করা হয়, যেগুলো রোগীদের প্রায় কোনো কাজেই আসে না। বেসরকারি হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারকে ব্যবসা পাইয়ে দিতে সরকারি হাসপাতালের যন্ত্রপাতি অচল করে রাখার অভিযোগও কম নয়। অথচ দেশের সংখ্যাগরিষ্ঠ নিম্ন আয়ের মানুষের একমাত্র ভরসা এসব সরকারি হাসপাতাল। এমনই বড় ধরনের এক দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে।

জানা যায়, গত বছর শ্বাসকষ্টের রোগীদের, বিশেষ করে করোনায় আক্রান্তদের চিকিৎসায় অত্যন্ত জরুরি ২৪টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা কেনা হয়েছিল। বছর না ঘুরতেই সেগুলোর মধ্যে ১৯টি যন্ত্র অচল হয়ে পড়েছে। সরবরাহকারী প্রতিষ্ঠান দুটি যন্ত্র কোনো রকমে সচল করতে পারলেও বাকিগুলো মেরামতের সম্পূর্ণ অযোগ্য বলে জানানো হয়েছে। জানা গেছে, তিন লাখ টাকা বাজারমূল্যের একেকটি যন্ত্র কেনা হয়েছে ১৪ লাখ টাকায়।

বিভিন্ন দৈনিকে প্রকাশিত খবর থেকে জানা যায়, ২০২০-২১ অর্থবছরে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলাগুলো কেনা হয়। তখন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ছিলেন ডা. মো. আসাদ হোসেন। হাসপাতাল ও কলেজ স্থাপন প্রকল্পের পরিচালকও ছিলেন তিনি। তিনি একক সিদ্ধান্তেই নিম্নমানের এসব যন্ত্রপাতি কেনেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

কেনার পর থেকে সেগুলো হাসপাতালের স্টোরে রাখা ছিল। গত জুলাই মাসে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেলে করোনা ওয়ার্ডে ছয়টি এবং আইসিইউ ও সিসিইউতে বাকিগুলো চালু করতে গিয়ে দেখা যায় ২৪টির মধ্যে ১৯টি ক্যানুলাই কাজ করছে না। এরপর ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলা হলে তারা এসে অচলগুলো থেকে মাত্র দুটি ক্যানুলা কোনো রকমে সচল করতে সক্ষম হয়।

বর্তমানে সে দুটিও অচল হয়ে পড়েছে। তৎকালীন প্রকল্প পরিচালক হাসপাতালে যন্ত্র দেওয়ার সময় জানিয়েছিলেন, পরবর্তী তিন বছর প্রকল্প থেকে রি-অ্যাজেন্ট সরবরাহ করা হবে। সাত-আট মাস আগে সেই পরিচালককে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয়েছে। এখন প্রকল্প থেকে রি-অ্যাজেন্ট দেওয়া হচ্ছে না, হাসপাতালের তহবিলেও রি-অ্যাজেন্ট কেনার মতো অর্থ নেই। তাই বেশ কিছু প্যাথলজিক্যাল পরীক্ষা করা যাচ্ছে না। ফলে সরকারের অর্থ গেলেও জনগণ সেখানে প্রয়োজনীয় সেবা পাচ্ছে না। এমন চিত্র কমবেশি সারা দেশেই দেখা যাচ্ছে।

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনাগুলো অত্যন্ত দুঃখজনক। সরকার ক্যানুলা, রি-অ্যাজেন্টসহ অন্যান্য কেনাকাটায় ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে এটাই প্রত্যাশা।

Continue Reading

Previous: ৮৫ হাজার টন সার কিনবে সরকার
Next: জার্মানি থেকে বিছানা চাদর কেনার খবর অসত্য: পুলিশ সদরদপ্তর

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.