স্টাফ রিপোর্টার
জাতীয় কবিতা মঞ্চ রাজশাহী জেলা কমিটির আয়োজনে কবিতা পাঠের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর লক্ষীপুর মোড় রাজশাহী জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বিকেল ৪ ঘটিকার সময়ে ‘কবিতা হোক অধিকার আদায়ের স্লোগান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী জেলা কমিটির জাতীয় কবিতা মঞ্চের সভাপতি কবি মুকুল হোসেনের সভাপতিত্বে এ কবিতা পাঠের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক জি.এম.হারুন সব্যসাচী লেখক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মো:কামরুজ্জামান, বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: আজিবার রহমান, বিশিষ্ট কবি ও বিড়ালদহ ফাজিল ডিগ্রী মাদরাসার ভাইস প্রিন্সিপাল মো:জোহরুল ইসলাম এবং জাতীয় মহিলা শ্রমিকলীগের আহবায়ক শাহনাজ পারভীন লাইজু। এ সভায় সম্মানিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়, জাতীয় কবিতা মঞ্চের কবিরা তাদের স্বরচিত কবিতা পাঠ করে শুনান,স্বাগত বক্তব্য রাখেন জাতীয় কবিতা মঞ্চের সাধারণ সম্পাদক কবি নজরুল ইসলাম চিনু। এরপর সম্মানিত অতিথিদের বক্তব্যের পর হালকা খাবার বিতরণের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে। উক্ত পুরো সভার সঞ্চালনায় ছিলেন রাজশাহীর আলো পত্রিকার সম্পাদকের একমাত্র কন্যা আজিমা পারভীন টুকটুকি।
