রা জ শা হী র আ লোঃ – রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তারা মারা যান। হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রাজশাহীর দুজন এবং নাটোর ও জয়পুরহাটের একজন করে রোগী মারা গেছেন। সবাই করোনা পজিটিভ ছিলেন। চারজনের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী।
ওই ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন পাঁচজন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন চারজন। বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী ছিলেন ৩৯ জন।
মঙ্গলবার জেলার ১২৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে ১০ জনের করোনা পজিটিভ রিপোর্ট হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ৮ দশমিক ১৩ শতাংশ।
