Skip to content
April 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • বিনোদন

বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ‘আনচার্টেড’

নিউজডেস্ক February 17, 2022

আ লো বি নো দ ন ডে স্ক: আজ শুক্রবার মুক্তি পাচ্ছে রুবেন ফ্লেইশার পরিচালিত অ্যাকশন-অ্যাডভেঞ্চার ছবি ‘আনচার্টেড’। বড় তারকারা থাকায় ছবিটি নিয়ে ভক্তরা অপেক্ষায় আছেন অনেকদিন। ‘আনচার্টেড’ নিয়ে লিখেছেন মামুনুর রশিদ। ‘আনচার্টেড’ সিনেমার মূল ভিত্তি হলো একই নামের ভিডিও গেম সিরিজ।

লুকানো গুপ্তধন খোঁজা, বিশাল ষড়যন্ত্রকারী চক্রের বাঁধা সবমিলিয়ে দর্শকদের বিনোদন দেওয়ার মতো সব আয়োজনই আছে ছবিতে। আরো আছে পুলিশের বাঁধা, ভাই হারানোর রহস্য।গুপ্তধনশিকারীর চরিত্রে অভিনয় করেছেন ‘স্পাইডার-ম্যান’ খ্যাত টম হল্যান্ড আর ‘ট্রান্সফরমারস’ সিরিজের মার্ক ওয়ালবার্গ। ছবিতে তাঁর বের এখন পর্যন্ত খুঁজে না পাওয়া সবচেয়ে প্রাচুর্যমন্ডিত গুপ্তধনের খোঁজে। তাদের সবচেয়ে বড় বাঁধা সান্তিয়াগো মনকাডা। ভয়ঙ্কর ও বিপথগামী গুপ্তধন শিকারী সে।

এই চরিত্রে অভিনয় করেছেন বিখ্যাত স্প্যানিশ অভিনেতা আন্তোনিও বান্দেরাস। তিন নামী অভিনেতার সঙ্গে ছবিতে অভিনয় করেছেন সোফিয়া আলি এবং তাতি গ্যাব্রিয়েল। গেল কয়েক বছর ধরে ‘স্পাইডার-ম্যান’ সিরিজের ছবি দিয়ে ব্যাপক জনপ্রিয় হল্যান্ড। তবে এই ছবি তাঁকে দাঁড় করায় অন্যরকম চ্যালেঞ্জের মুখোমুখি। হল্যান্ড বলেন, “এই সিনেমা না করলে জানতামই না ‘স্পাইডার-ম্যান’ চরিত্রটা কত ভাগ্যমান। কারণ সেসব সিনেমার উড়াউড়ি শুধুই সিজিআই [কম্পিউটার জেনারেটেড ইমাজেনারি]।

এখানে অ্যাকশন দৃশ্য করতে গায়ে গতরে খাটতে হয়। এসব অ্যাকশন যে কি কষ্টের জানতাম না। এই চরিত্র আমাকে ভেঙ্গেই ফেলেছিল। ” সিনেমায়, টম হল্যান্ডের চরিত্রটিই প্রথমে মার্ক ওয়ালবার্গের করার কথা ছিল। সেটা একটা ইতিহাসও বটে। কারণ ২০০৮ সালে সর্বপ্রথম এই সিনেমা তৈরির কাজ শুরু হয়। তারপর চিত্রনাট্যের টেবিলে যাওয়ার পর থেকে শুরুর শুরু হবার আগ পর্যন্ত বারবার অদলবদল হয়েছে অনেককিছুই।

চিত্রনাট্যকার বদলেছে একাধিক দফায়। পরিচালকের টেবিলে রুবেন ফ্লেইশারের নামটিও শুরুতে ছিল না। ডেভিড ও. রাসেল, সেথ গর্ডন, নীল বার্গার, শন লেভি; এদের প্রত্যেকেরই নাম জুড়েছিল প্রজেক্টটির সঙ্গে। কিন্তু শেষ পর্যন্ত ২০২০ সালে ফ্লেইশারকেই চূড়ান্ত করা হয়, যিনি আগে ‘জম্বিল্যান্ড ১ ও ২’, ‘থার্টি মিনিটস অর লেস’, ‘ভেনম’ বানিয়েছিলেন।

প্রথমদিকে এই সিনেমায় রবার্ট ডি নিরো, জো পেশি আর মার্ক ওয়ালবার্গের অভিনয় করার কথা ছিল। তখন পরিচালন হিসেবে চূড়ান্ত ছিলেন ডেভিড ও. রাসেল। কিন্তু শেষে শুধু টিকে রইলেন ওয়ালবার্গই। তিনি করেছেন ‘সালি’ চরিত্রটি। এই চরিত্রে তাঁর আগে ব্রায়ান ক্রান্সটন, জ্যাক জিলেনহাল, ক্রিস হেমসওয়ার্থ, ক্রিস পাইন, ম্যাথু ম্যাককনাহে, উডি হ্যারেলসন অনেকের কথাই ভাবা হয়।

গল্পের প্রকৃতির বিচারে ওয়ালবার্গ সিনেমাটিকে ‘ইন্ডিয়ানা জোনস’ আর ‘দ্য থমাস ক্রাউন এফেয়ার’ সিনেমার সঙ্গে তুলনা দিয়েছেন। এই কারণেই ছবিটি করতে চাননি রোগান। কারণ তাঁর মনে হয়েছিল এই ছবির চিত্রনাট্য লিখতে গেলেই আরেকটা ‘ইন্ডিয়ানা জোনস’ হবে। বিশাল অদলবদল শুধু কাস্টিং, পরিচালনাতেই হয়নি। মুক্তি নিয়েও হয়েছে।

সর্বপ্রথম মুক্তির কথা ছিল ২০১৬ সালে। এরপর ২০১৭ ও ২০২১ সালে, শেষ পর্যন্ত আলোর মুখ দেখছে আজ শুক্রবার। বাংলাদেশ, যুক্তরাষ্ট্রসহ বেশিরভাগ দেশে কাল মুক্তি পেলেও গেল সপ্তাহেই ছবি মুক্তি পেয়েছে কয়েকটি দেশে। সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সিনেমাটি।

Continue Reading

Previous: ধর্ষণের দায়ে রবিনিয়োর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
Next: ফটোসেশনে নেই সাকিব, ম্যানেজমেন্ট ও সোহানের কথায় গরমিল

Related Stories

রাজশাহীতে নৃত্য উন্নয়ন সংস্থার সভাপতি অরণ্য সম্পাদক তুষার l
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে নৃত্য উন্নয়ন সংস্থার সভাপতি অরণ্য সম্পাদক তুষার l

April 18, 2026
রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

April 18, 2026
পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস আজ
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস আজ

February 14, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.