Skip to content
April 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

বিয়ের আগের দিন শত্রুতার আগুনে পুড়লো চারটি বাড়ি

নিউজডেস্ক February 17, 2022

রা জ শা হী র আ লোঃ – নাটোরের বড়াইগ্রামে বিয়ের আগের দিন পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে বাড়ীসহ চারটি বাড়ির ১৩টি টিনসেড সেমিপাকা ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। অগ্নিকাণ্ডে পাঁচটি ছাগল পুড়ে মারা যাওয়াসহ পরিবারের চারজন সদস্য আহত হয়েছেন। নগদ চার লাখ টাকাসহ কমপক্ষে ৪০ লাখ টাকার সম্পদ ভস্মিভূত হয়েছে বলে ক্ষতিগ্রস্থদের দাবি।

উপজেলার মশিন্দা গ্রামের ব্যবসায়ী আবদুস সাত্তার খাঁনসহ তার তিন ছেলের বাড়িতে বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আশপাশের বাড়িসহ পুড়ে যাওয়া সব ঘরের দরজা বাইরে থেকে আটকে দিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিুকর রহমান পাটোয়ারী ও ওসি আবু সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ক্ষতিগ্রস্থরা জানান, রাত সাড়ে ১২টার দিকে আগুনে বিভিন্ন জিনিসপত্র পোড়ার শব্দে ঘুম ভেঙ্গে গেলে দ্রুত দরজা খোলার চেষ্টা করেন। কিন্তু প্রতিটি বাড়ির দরজার বাইরে থেকে শিকল আটকানো ছিল। এ সময় চিৎকার করলে প্রতিবেশিরা এগিয়ে এসে দরজা খুলে দেন। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস টিম এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই টিভি, ফ্রিজ, আসবাবপত্রসহ এসব বাড়ির সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্থ আবদুস সাত্তার খাঁন জানান, শুক্রবার আমার নাতনী আশার বিয়ের দিন ধার্য ছিল, এ উপলক্ষে যাবতীয় কেনাকাটা শেষ করা হয়েছিল। কিন্তু এক নিমিষেই আমার সব শেষ হয়ে গেল। কেউ যে শত্রুতা করে এ ঘটনা ঘটিয়েছে তা পরিষ্কার।

প্রতিবেশি তরুণ ইমন জানান, ডাকাডাকি শুনে ঘুম থেকে জেগে দেখি সাত্তার খান ও তার ছেলেদের বাড়িতে আগুন লেগেছে। দৌড়ে সেখানে গিয়ে দেখি গেটের বাইরে থেকে আটকানো। একই সঙ্গে এসব বাড়ির সব ঘরের দরজার ছিটকানি বা শিকল বাইরে থেকে আটকে দড়ি দিয়ে বেঁধে রাখা। আমরা গিয়ে সেসব দরজার বাঁধন খুলে তাদের উদ্ধার করি। একইভাবে পাশের আরো কয়েকটি বাড়িতেও একইভাবে দরজা আটকে দেয়া হয়েছে বলে পরে জানতে পেরেছি।

বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আকরামুল হাসান জানান, ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও প্রায় সবকিছুই পুড়ে গেছে। তবে তিনি ক্ষয়-ক্ষতির পরিমাণ আনুমানিক ১২ লাখ টাকা বলে দাবি করেছেন।

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Continue Reading

Previous: মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি
Next: আন্তর্জাতিক বাজারের কারণে নিত্যপণ্যের দাম বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.