রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
রাজশাহী ওয়াসা কর্তৃক গণশুনানী না করে তিনগুন পানির দাম বৃদ্ধির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জনউদ্যোগ নামে একটি সামাজিক সংগঠন।
১৭ ফেব্রুয়ারী বিকাল ৪ টায় নগরীর আলুপট্টি মোড়ে অবস্থিত জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট কার্যালয়ে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব অধ্যক্ষ জুলফিকার আহমেদ গোলাপ লিখিত বক্তব্যে বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে, রাজশাহী ওয়াসা পানির দাম তিনগুণ বৃদ্ধির ঘোষণা দিয়েছে- যা ১ ফেব্রুয়ারী থেকে কার্যকর হয়েছে। আবাসিক ক্ষেত্রে পানির দাম লিটার প্রতি ২.২৭ টাকর স্তরে ৬.৮১ টাকা এবং ব্যবসায়িক ক্ষেত্রে ৪.৫ টাকার পরির্বতে ১৩.৬২ টাকা করা হয়েছে।
এই দাম বৃদ্ধির ঘোষনা রাজশাহী মহানগর বাসীকে বিস্মিত করেছে। মানুষের বিক্ষুদ্ধ হয়ে ওঠার লক্ষণ দেখা যাচ্ছে। খুবই পরিতাপের বিষয় যে দাম বৃদ্ধির জন্য প্রথা ও নিয়ম অনুযায়ী কোন গণশুনানীর আয়োজন করা হয়নি। এই দাম বৃদ্ধিখুবই অযৌক্তিক, অনভিপ্রেত জনদুর্ভগের সামিল। ওয়াসা সেবার মান বৃদ্ধি করেনি। পানিতে এখনও ময়লা আসা নিত্য দিনের বিষয়। কলিফর্ম নামে ব্যাকটেরিয়া পানিতে পাওয়া যাচ্ছে। উপরন্ত রাজশাহী মানুষের আয় রোজগার খুবই কম।
ব্যবসা বাণিজ্য নেই বললে চলে। করােনা এই পরিস্থিতে আরও নাজুক করে তুলেছে। এখানে বেশির ভাগ নিম্ন আয়ের মানুষের বাস। তাদের জীবণ খুবই দুর্বিসহ। আমরা জনউদ্যোগ রাজশাহী এহেন পরিস্থিতে ওয়াসার পানির দাম বৃদ্ধির গােষনা প্রত্যাহার এবং গণশুনানী করে যৌক্তিক দাম নির্ধারণের দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, অধ্যক্ষ রাজ কুমার সরকার, নারী নেত্রী সেলিনা বানু, সমাজসেবী শান্তি রঞ্জন ভৌমিক, শিক্ষক নেতা সন্তোষ কুমার, যুবনেতা জয় খ্রীষ্টপার বিশ্বাস, নাহিদুজ্জামান অনিক, শিউলি মার্ডি, অনিল রবিদাস প্রমুখ।
