আলো সা রা দে শ ডেস্ক: কুমিল্লার ময়নামতিতে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৬টা ১০ মিনিটে জেলার বুড়িচং উপজেলার কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়কের তুতবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজিচালিত অটোরিকশা চালক জুলহাস মিয়া (৬০), যাত্রী জহিরুল ইসলাম (৩৫), মো. জালাল (৩৭), সাইফুল (৩৫) এবং আলমগীর (৩৪)। এ ঘটনায় আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, ড্রাম ট্রাক ও অটোরিকশা কুমিল্লামুখী ছিল। ট্রাক দ্রুত ধাক্কা দিলে ঘটনাস্থলে অটোরিকশার ৫ জন মারা যায়। নিহতরা সবাই পুরুষ। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। মরদেহ থানায় রাখা হয়েছে। ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে।
