Skip to content
May 1, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

হিজাব বিতর্কে পিছু হটছে কর্ণাটক সরকার

নিউজডেস্ক February 18, 2022

আ লো আ ন্ত র্জা তি ক ডে স্ক: ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব নিয়ে বিতর্ক উচ্চ আদালতে গড়ানোর পর শেষপর্যন্ত নির্দেশনা সংশোধনের পথে হাঁটতে পারে কর্ণাটক সরকার । কেননা হিজাবের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ-পাল্টা বিক্ষোভের কারণে এই বিতর্কের ঢেউ ছাড়িয়েছে ভারতের সীমানা।

বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে আজু শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। এ বিষয়ে শুক্রবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে রাজ্যটির মন্ত্রিসভা।

কর্ণাটকের কলেজগুলোতে গত ৫ ফেব্রুয়ারি মুসলিম ছাত্রীদের হিজাব পরে ঢোকার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্যটির ক্ষমতাসীন বিজেপি সরকার। তবে সেই নির্দেশ নিয়ে ভারত ও ভারতের বাইরে বিতর্ক তুঙ্গে ওঠে। উত্তপ্ত পরিস্থিতিতে রাজ্যজুড়ে চূড়ান্ত অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দেখা দেয়। বিতর্কিত ওই বিষয়টি এখনও কর্ণাটক হাইকোর্টে বিচারাধীন রয়েছে।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের শুক্রবারের প্রতিবেদনে বলা হয়েছে, হিজাবে নিষেধাজ্ঞার বিষয়ে যে নির্দেশনা দেওয়া হয়েছিল কর্ণাটক সরকার তাতে কিছু পরিবর্তন আনতে পারে বলে তারা জানতে পেরেছে। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলছে, ইতোমধ্যেই কর্ণাটকের শিক্ষা দফতর তাদের হিজাব সংক্রান্ত এই নির্দেশনা সংশোধন নিয়ে চিন্তা-ভাবনা শুরু করেছে। তবে বিষয়টি এখন আদালতে বিচারাধীন হওয়ায় তড়িঘড়ি করে এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে পারবে না রাজ্য সরকার।

এদিকে বৃহস্পতিবার হিজাবে নিষেধাজ্ঞা এবং সরকারি নির্দেশনা চ্যালেঞ্জ করে দায়ের করা পিটিশনগুলো হাইকোর্টের ফুল বেঞ্চে শুনানির জন্য তোলা হয়। হিজাবে নিষেধাজ্ঞা সাম্য, ধর্ম, মত প্রকাশ, ব্যক্তিগত স্বাধীনতা এবং অধিকারের বিরুদ্ধে বলে আদালতে যুক্তি দেখানো হয়। অন্যদিকে এ ব্যাপারে পাল্টা যুক্তি দেওয়ার ক্ষেত্রে কিছুটা সময় চান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল প্রভুলিং নাভাদগি। পরে অ্যাডভোকেট জেনারেল আদালতে জানান, তিনি রাজ্য সরকারের কাছ থেকে এ ব্যাপারে নতুন নির্দেশনা চাইবেন। শুক্রবার বিকেলে আদালতে এ ব্যাপারে তিনি যুক্তি ও ব্যাখ্যা দেবেন বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্থি, বিচারপতি কৃষ্ণ এস দীক্ষিত এবং বিচারপতি জে এম খাজির ফুল বেঞ্চকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, এখানে কয়েকটি ছোট জিনিস আছে। উত্তরে আদালত এজি-কে জানায়, রাজ্য যে নিষেধাজ্ঞা আরোপ করেছে সে ব্যাপারে অ্যাডভোকেট জেনারেল তার যুক্তি শুরু করতে পারেন। তবে উল্লেখযোগ্যভাবে আদালত এজি-কে আরও বলেন, ‘আপনি যদি সরকারি নির্দেশ সংশোধন করার চেষ্টা করেন, তবে সেটি ঠিক আছে।’

সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, শুক্রবার কর্ণাটক হাইকোর্টে হিজাব মামলার শুনানি শুরুর আগেই গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে রাজ্য মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাইয়ের নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার ওই বৈঠকেই হিজাব ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

গত এক মাসের বেশি সময় ধরে কর্ণাটকের বিভিন্ন স্কুল কলেজে একদিকে হিজাব পরে ক্লাস করার অনুমতির দাবিতে আন্দোলন করছে মুসলিম ছাত্রীরা। অন্যদিকে হিন্দু শিক্ষার্থীরা গেরুয়া ওড়না পরে হিজাববিরোধী আন্দোলন শুরু করেছে।

এই আন্দোলন ছড়িয়ে পড়ে রাজ্যের মান্দিয়া এবং শিভামোগগা এলাকায়। সেখানকার কলেজ কর্তৃপক্ষ হিজাব নিষিদ্ধ করে। যদিও আইনে হিজাব পরে মুসলিম ছাত্রীদের ক্লাসে আসতে কোনও বাধা নেই।

Continue Reading

Previous: রাজশাহীর পদ্মায় ডুবে ছাত্রীর মৃত্যু
Next: সানরাইজার্স হায়দরাবাদকে বিদায় জানালেন সাইমন কাটিচ

Related Stories

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন

April 13, 2026
সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত

April 9, 2026
এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক

March 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.