রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
রাজশাহী জেলা প্রশাসক কর্তৃক অনুদানের ৫০টি শীতবস্ত্র স্বরূপ কম্বল দুস্থ অসহায়দের মাঝে বিতরণ করেছে বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সংস্থা। গতকাল শুক্রবার রাত ৮ ঘটিকার সময়ে বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সংস্থার নিজস্ব কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণের সময়ে উপস্থিত ছিলেন বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সংস্থার সভাপতি মোঃ আজিবার রহমান, সাধারন সম্পাদক কাজী আসাদুর রহমান টিটু, কোষাধ্যক্ষ মোঃ রাসেল মিয়াসহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সংস্থা বিভিন্ন সময় বিভিন্ন সেবা কার্যক্রম করে থাকে। যার ফলশ্রুতিতে উত্তরের হিমেল হাওয়ার কারণে এখনো শীত অনুভব করছে দুস্থ মানুষজন তাই বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সংস্থার উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ।
