Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

সাঁওতালদের জীবন-জীবিকার অবলম্বন রক্ষা করতে হবে

নিউজডেস্ক October 9, 2021

ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের ইতিহাসে সাঁওতালদের আছে গৌরবোজ্জ্বল বিদ্রোহের অধ্যায়। ১৮৫৫ সালে সাঁওতালদের দুঃসাহসী সংগ্রাম, আদর্শ ও অভূতপূর্ব আত্মত্যাগ পরবর্তীকালে ভারতবর্ষের জাতীয় স্বাধীনতা আন্দোলনকে অনুপ্রাণিত করেছিল। জুগিয়েছিল সাহস ও উদ্দীপনা। মুক্তিকামী মানুষের কাছে আজও তা অনুপ্রেরণার উৎস হয়ে আছে।
সাঁওতাল বিদ্রোহের নায়ক দুই ভাই সিধু মুরমু ও কানু মুরমু স্মরণে ও শ্রদ্ধায় সাঁওতালদের অনেকেই দিনটিকে সিধু-কানু দিবস বলে থাকেন। ব্রিটিশ সাম্রাজ্যবাদ ও তাদের এদেশীয় দালাল সামন্ত জমিদার, সুদখোর, তাদের লাঠিয়াল বাহিনী, দারোগা-পুলিশের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সাঁওতাল নেতা সিধু, কানু, চাঁদ ও ভৈরব এই চার ভাইয়ের নেতৃত্বে রুখে দাঁড়ান সাঁওতালরা। সঙ্গে ছিলেন তাঁদের দুই বোন ফুলোমনি মুরমু ও ঝালোমনি মুরমু।
কবি ও লেখক ভাস্কর চৌধুরী সাঁওতাল বিদ্রোহকে কেন্দ্র করে ‘ধনসামাতি ও তার জীবনবৃক্ষ’ নামে একটি উপন্যাসও লিখেছেন বৃহৎ পরিসরে।
সম্প্রতি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকায় তিন ফসলি জমিতে ইপিজেড নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে সাঁওতালরা প্রতিবাদী হয়ে উঠেছে।
জানা যায়, বাগদা ফার্ম এলাকায় রংপুর চিনিকলের মালিকানাধীন ১ হাজার ৮৩২ একর জমি আছে। এই জমিতে চিনিকলের তত্ত্বাবধানে একসময় আখ চাষ হতো এবং উৎপাদিত সেই আখ রংপুর চিনিকলে মাড়াই হতো। ২০১৬ সালে এসব জমিতে আখ কাটা নিয়ে চিনিকল কর্তৃপক্ষের লোকজন ও পুলিশের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে তিন সাঁওতাল নিহত এবং পুলিশসহ ২০ জন আহত হন। এরপর থেকে স্থানীয় সাঁওতালরা কয়েক দফায় এই জমির ওপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। সেসব জমিতে এখনো তাঁরা ফসল ফলাচ্ছেন।
কাগজে-কলমে তাঁরা এই জমির মালিক না হলেও এই জমির ফসলের ওপর তাঁদের জীবন-জীবিকা অনেকখানি নির্ভরশীল হয়ে পড়েছে। এই বাস্তবতার মধ্যে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি (বেপজা) ওই জমিতে ইপিজেড স্থাপনের উদ্যোগ নিয়েছে। কিন্তু স্থানীয় সাঁওতালরা বলছেন, এতে তাঁরা তিন ফসলি জমি হারাবেন। এতে অনেককে না খেয়ে থাকতে হবে। সরকারের দিক থেকে বলা হচ্ছে, এখানে ইপিজেড নির্মিত হলে অসংখ্য শিল্পকারখানা গড়ে উঠবে। এখানে দুই লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। সেখানে সাঁওতালদেরও কর্মসংস্থান হবে এবং এ ক্ষেত্রে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
সাঁওতালরা অবশ্য এতে সন্তুষ্ট হতে পারছে না। তাঁরা বলছে যে এই সম্পত্তি তাদের মা। এই সম্পত্তি তাদের জীবন। এটাই তাদের অস্তিত্ব। জীবন দিয়ে হলেও তাঁরা জমি রক্ষা করবে।
এই জমিতে আন্দোলনরত সাঁওতালদের প্রচলিত আইনগত অধিকার প্রমাণ করার সুযোগ হয়তো নেই। কারণ, প্রজন্মের পর প্রজন্ম ধরে যে জমিতে তারা বসবাস করে আসছে, তার দলিলপত্র বা কাগজ তৈরির কথা এই প্রান্তিক জাতিগোষ্ঠীর বিবেচনার মধ্যেই নেই। কিন্তু শুধু আইনগত থেকে সাঁওতালদের বিষয়টি দেখলে হবে না। যে ভূমির ওপর নির্ভর করে তাদের জীবন-জীবিকা চলে, সেখান থেকে তাদের কোনো বিচার-বিবেচনা ছাড়া উৎখাত করা যাবে না। আর জমিগুলো যেহেতু তিন ফসলি, সেহেতু এখানে ইপিজেড নির্মাণ দীর্ঘ মেয়াদে ভালো হচ্ছে কি না তা পর্যালোচনা করা দরকার। আসল কথা হচ্ছে সাঁওতালদের স্বার্থ নিশ্চিত ও তাঁদের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সমঝোতা ছাড়া একতরফাভাবে কিছু করার সুযোগ নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তব বিবেচনা বোধের পরিচয় দেবে। এ নিয়ে কোনো ধরনের সংঘাত-সহিংসতা লিপ্ত হবে না বরং এই উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে ত্যাগ স্বীকার করা সাঁওতাল জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা করবে এটাই প্রত্যাশা।

Continue Reading

Previous: শৈশব হোক মাত্রাতিরিক্ত পরীক্ষার চাপমুক্ত
Next: সান্তাহার পৌর যুবদলের ৬নং ওয়ার্ডের কমিটি গঠন

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.