Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • প্রযুক্তি

যুক্তরাষ্ট্রে তদন্তের মুখে টিকটক

নিউজডেস্ক March 4, 2022

আলো প্রযুক্তি ডেস্কঃ এবার তরুণ বয়সীদের উপর নিজস্ব প্ল্যাটফর্মের সম্ভাব্য বিরূপ প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রে তদন্তের মুখে পড়েছে টিকটক। অল্প সময়ে বাজারে শক্ত অবস্থান তৈরি করা সামাজিক মাধ্যমটির প্রভাব তদন্তে মাঠে নেমেছেন যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্যের প্রধান আইন কর্মকর্তারা। জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপটি তরুণ বয়সীদের শারীরিক বা মানসিক ক্ষতির কারণ হচ্ছে কি না, সেটি তদন্ত করবে যুক্তরাষ্ট্রের জনপ্রতিনিধিদের একটি দল যেখানে প্রধান দুই রাজনৈতিক দলের প্রতিনিধিরাই থাকবেন।

তরুণ বয়সীদের উপর কোনো ক্ষতিকর প্রভাবের বিষয়ে টিকটকেরর জানা ছিল কি না, বা প্রতিষ্ঠানটি জেনেশুনে ক্ষতিকর ব্যবসা কৌশল অব্যাহত রেখেছে কি না- এ প্রশ্নগুলোর উত্তর খুঁজবেন তদন্তকারীরা। ম্যাসাচুসেটস-এর অ্যাটর্নি জেনারেল মাউরা হিলি’র কার্যালয় এক বিবৃতিতে বলেছে, “আরো বিভিন্ন বিষয়ের পাশাপাশি, তরুণ বয়সীদের হাতে প্ল্যাটফর্মটির ব্যবহার বাড়াতে টিকটক যে পদ্ধতি ও কৌশলগুলো ব্যবহার করেছে তার উপর গুরুত্ব দেবে এই তদন্ত।”

তবে, চীনের প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক এক বিবৃতিতে বলেছে, তারা “কম বয়সী ব্যবহারকারীদের নিরাপত্তা”র উপর জোর দেয় এবং বয়সভেদে বিভিন্ন ফিচারে প্রবেশাধিকার এবং ব্যবহার সীমিত করে দেয়। বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে “কিশোর বয়সীদের জন্য আমাদের অনেকগুলো নিরাপত্তা এবং গোপনতা ফিচার আছে; এ বিষয়ে তথ্য সরবরাহ করতে আমরা সানন্দে প্রতীক্ষা করছি।”

ফেব্রুয়ারির শুরুতেই প্রতিষ্ঠানটি বলেছিল, বয়সের ভিত্তিতে কনটেন্টের শ্রেণিবিন্যাস এবং বিধিনিষেধ আরোপের প্রক্রিয়া নিয়ে কাজ করছে তারা। প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের জন্য তৈরি ভিডিও কনটেন্ট যেন অপ্রাপ্তবয়স্কদের কাছে না পৌঁছায়, সেটি নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিল প্রতিষ্ঠানটি। তরুণবয়সীদের উপর ফেইসবুকের মূল প্রতিষ্ঠান মেটা’র সেবাগুলোর বিরূপ প্রভাব তদন্তে ইতোমধ্যেই মাঠে নেমেছেন যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা।

বিশেষ করে ইনস্টাগ্রাম নিয়ে বিপাকে পড়েছে প্রতিষ্ঠানটি। মেটা’র বিরুদ্ধে অভিযোগ আছে, তরুণ বয়সীদের উপর ইনস্টাগ্রামের বিরূপ প্রভাব সম্পর্কে জানা থাকলেও পুরো বিষয়টি মুনাফার লোভে অগ্রাহ্য করে গেছে সামাজিক যোগাযোগের শীর্ষ মাধ্যমটি। টেনেসি’র অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, তদন্তকারী দলটিতে আছেন ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, কেনটাকি, ম্যাসাচুসেটস, নেব্রাস্কা, টেনেসি এবং ভারমন্টের অ্যাটর্নি জেনারেলরা; সঙ্গে আছেন আরো অনেকে।

মঙ্গলবার ‘স্টেট অফ দ্য ইউনিয়ন’-এ দেওয়া বক্তব্যে সামাজিক মাধ্যমগুলোর ক্ষতিকর প্রভাবের প্রসঙ্গ টেনেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। জনপ্রিয় অ্যাপগুলোর কারণে মহামারী শুরু হওয়ার আগে থেকেই শিশুরা “ভুগছিল” বলে মন্তব্য করেন তিনি।

শিশুদের গোপনতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আরো কঠোর নীতিমালা এবং শিশুদের বিজ্ঞাপনী ‘টার্গেট’-এ পরিণত করা বন্ধের আহ্বান জানিয়ে বাইডেন বলেন, “মুনাফার জন্য সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলো আমাদের শিশুদের উপর জাতীয় পর্যায়ে যে পরীক্ষা চালাচ্ছে সে জন্য তাদের অবশ্যই দায়ী করতে হবে আমাদের।

Continue Reading

Previous: বাজারে ফোনগুলোর মধ্যে ই সিম সমর্থন করে কোনগুলো
Next: হার্ট হ্যাটাকে চলে গেলেন শেন ওয়ার্ন

Related Stories

Rajshahi Gen-Z City ’ গ্রুপের ইফতার ও মিলনমেলা l
  • প্রযুক্তি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

Rajshahi Gen-Z City ’ গ্রুপের ইফতার ও মিলনমেলা l

March 14, 2026
আসিফ মাহমুদের ফেসবুক পেজ রিমুভ
  • প্রযুক্তি
  • রাজনীতি
  • সারাদেশ
  • স্লাইড

আসিফ মাহমুদের ফেসবুক পেজ রিমুভ

December 27, 2025
গুগল ও ইউটিউবের সাথে যৌথ উদ্যোগে কাজ করবে ড্যাফোডিলের জেএমসি
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

গুগল ও ইউটিউবের সাথে যৌথ উদ্যোগে কাজ করবে ড্যাফোডিলের জেএমসি

October 5, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.