রা জ শা হী র আ লোঃ – নাচোল প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ঐতিহাসিব ৭ ই মার্চ পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা করেছে নাচোল উপজেলা আওয়ামীলীগ। শনিবার সকাল ১০ টায় পৌর এলাকার মধ্যবাজারে দলীয় কার্যলয়ে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল অহাবের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।
এসময় উপস্থিত ছিলেন ,নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু,মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাস,কসবা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার,সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা সহ দলীয় ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রস্তুতি সভায় ঐতিহাসিক ৭ ই মার্চ এবং ১৭ই মার্চ যথথাযথ ভাবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
