Skip to content
April 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

রাবির ছাত্রী হলে শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ

নিউজডেস্ক March 6, 2022

রা জ শা হী র আ লোঃ – আবু হেনা মোস্তফা জামান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তাপসী রাবেয়া হলের এক শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠেছে ওই হলের ৬ শিক্ষার্থীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৩ মার্চ) দিবাগত রাত দেড়টা থেকে ভোর ৪টা পর্যন্ত নির্যাতন করে তাকে নিজ কক্ষ থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী। ভুক্তভোগী ফারজানা খাতুন বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

অভিযুক্তরা হলেন: সমাজকর্ম বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মেফতাহুল জান্নাত মনিকা, উদ্ভিদবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস সূচনা, নাট্যকলার মাস্টার্ষের শিক্ষার্থী আসমা বিনতি, চারুকলার শিক্ষার্থী স্মৃতি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মণীষা ও প্রাণিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাম্মী আক্তার প্রেমা।

হল সূত্রে জানা যায়, প্রতি সপ্তাহের বৃহস্পতিবার তাপসী রাবেয়া হলের ‘খ’ ব্লকের চার তলায় নিয়মিত সভা হয়। এ সভায় প্রতিটি রুমের বর্ডারদের সমস্যা ও ফ্লোরে থাকার নিয়মাবলি নিয়ে আলোচনা হয়। গতকালের সভায় ভুক্তভোগী শিক্ষার্থী অসুস্থ থাকায় নিজ রুমে চলে যান। পরে সেখানে তার রুমমেট তার সঙ্গে খারাপ আচরণ করেন। এক পর্যায়ে কয়েকজন তাকে মারধর করেন।

ভুক্তভোগী শিক্ষার্থী ফারজানা খাতুন বলেন, গতকাল তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। তখন রাত দেড়টার দিকে তার রুমমেট সূচনাকে লাইট অফ করতে বলায়, তিনি রেগে গিয়ে ফ্লোরের সবাইকে নিয়ে আসেন। পরে কয়েকজন মিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ঘটনাটি ফোনে রেকর্ড করার এক পর্যায়ে বুঝতে পেরে, তাকে মারধর করে ফোন কেড়ে নেন মনিকা নামে এক সিনিয়র শিক্ষার্থী।

এরপর তারা জোর করে তার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ফোন আনলক করে ব্যক্তিগত তথ্য ঘাঁটাঘাঁটি করেন। তিন ঘণ্টা পর হল সুপার তাকে ফোনটি ফেরত দেন। পরে ভোর চারটার দিকে তাকে আর হলে থাকতে দেবে না বলে কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন তারা। তখন হল সুপার তাকে আয়াদের রুমে রেখে আসেন।

এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগীর রুমমেট জান্নাতুল ফেরদৌস সূচনা বলেন, ‘এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’

অপর অভিযুক্ত মেফতাহুল জান্নাত মনিকা বলেন, ফারজানার রুমমেটের কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা কয়েকজন সিনিয়র তাকে নিয়ে বসি। এক পর্যায়ে সে অসুস্থ বোধ করলে তার রুমমেট সূচনা তাকে রুমে নিয়ে যায়। এরপর রাত ১টার দিকে সূচনা আমার কাছে এসে বলে ফারজানা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। এজন্য আমরা কয়েকজন ওদের রুমে যাই।

সেখানে ফারজানা আমাদের সঙ্গেও তর্ক করে ও গালিগালাজ করে। একপর্যায়ে সে আমাকে ধাক্কা দেয়। পরে ম্যামকে (হল সুপার) জানালে তিনি এসে তাকে সঙ্গে নিয়ে যায়। তাকে হল থেকে বের করে দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।

জানতে চাইলে হল সুপার নুরুন্নাহার বলেন, খ-৪০৭ নম্বর রুমে সমস্যার কথা শুনে আমি তৎক্ষণাৎ সেখানে যাই। তাদের দুইপক্ষের কথা শুনলাম এবং ফ্লোরের মেয়েরাও ভুক্তভোগীর বিরুদ্ধে কথা বলছিলেন। আমি তাদের মতামত জানতে চাই, তারা বলেন ভুক্তভোগী শিক্ষার্থীকে কোনোভাবেই এই রুমে রাখা যাবে না সে আমাদের আক্রমণ করতে পারে।

রাত বেশি হওয়ায় তাদের সঙ্গে তর্কে না গিয়ে আমি ওই শিক্ষার্থীকে আয়াদের রুমে রেখে আসি।এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ফেরদৌসী মহল বলেন, আমি বর্তমানে রাজশাহীর বাইরে আছি। তবে হলের ঘটনার বিষয়ে শুনেছি। আগামীকাল (শনিবার) ফিরবো। তারপর দুইপক্ষকে ডেকে এ বিষয়ের সমাধান করবো।

জানতে চাইলে ছাত্র উপদেষ্টা মো. তারেক নূর বলেন, হল থেকে শিক্ষার্থীকে বের করে দেওয়ার অভিযোগ পেয়েছি। হলের প্রভোস্ট এলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বসে বিষয়টি সমাধান করবো।

Continue Reading

Previous: রাজশাহী মহানগরীর চলমান বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
Next: রাজশাহীতে অভিনব কায়দায় ফেনসিডিল পাচারকালে মাদক ডিলার টুটুল গ্রেফতার

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.