রা জ শা হী র আ লোঃ – নাচোল প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় পরিচয়পত্র(স্মার্টকার্ড) বিতরণ কার্যক্রম পরিদর্শণ করলেন জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান।
গতকাল রবিবার ১নং কসবা ইউনিয়নের সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার তত্বাবধানে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্মার্টকার্ড বিতরণ করা হয়।
স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম পরিদর্শণ করেন জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা রোকাব আলী দেওয়ান, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, ইউপি সদস্য আব্দুর রশিদ, মাজেবুল হক ও সখিনা বেগম, সোনাইচন্ডি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আইনুল হক, সহকারী শিক্ষক খাইরুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজাহান আলীসহ স্থানীয় স্মার্টকার্ড প্রত্যাশীগণ।
উপজেলা নির্বাচন অফিসার রোকাব আলী দেওয়ান জানান, রবিবার ৬মার্চ কসবা ইউনিয়নের ৫ ও ৭নং ওয়ার্ডের ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরণ করা হচ্ছে। উপজেলা নির্বাচন অফিসের ২৬জন কর্মীর তত্বাবধানে পূর্বের জাতীয় পরিচয়পত্র দেখে সার্চিং এর পর টোকেন নিয়ে বায়োমেট্রিক করে স্মার্টকার্ড দেওয়া হচ্ছে। আগামী ৭ ও ৮মার্চ অন্যান্য ওয়ার্ডগুলিতে স্মার্টকার্ড বিতরণ করা হবে।
এ ইউনিয়নে ৩দিনে যেসকল ভোটার স্মার্টকার্ড নিতে পারবেন না তারা আগামী ১৫ ও ১৬ মার্চ উপজেলা সদরের নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের বিতরণ কেন্দ্র থেকে স্মার্টকার্ড নিতে পারবেন।
