Skip to content
April 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

পাখির ধাক্কায় ইঞ্জিন বিকল, ২৫ ঘণ্টা পর উড়লো লন্ডনগামী ফ্লাইট

নিউজডেস্ক March 8, 2022

আলো সা রা দে শ ডেস্ক: সিলেটে পাখির সঙ্গে ধাক্কা লেগে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের ইঞ্জিন বিকল হলে লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়। অবশেষে ২৫ ঘণ্টা পর আটকেপড়া ২৬৫ জন যাত্রী নিয়ে বিকল্প উড়োজাহাজে ফ্লাইটটি উড্ডয়ন করেছে।

গতকাল সোমবার বেলা ১১টা ২৪ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় বোয়িং ৭৮৮ এর বিকল্প উড়োজাহাজে বিজি-২০১ ফ্লাইটটি। বিকল ইঞ্জিন সচল করার পর ওই বিমানটি ঢাকায় চলে গেছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় এ তথ্য নিশ্চিত করেন এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ।

তিনি বলেন, বেলা ১১টা ২৪ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে বোয়িং ৭৮৮ এর বিজি ২০১ ফ্লাইটটি ওসমানী বিমানবন্দর থেকে আটকেপড়া ২৬৫ জন যাত্রী নিয়ে উড্ডয়ন করে। তিনি বলেন, গত রোববার সকাল ১০টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি লন্ডনের হিথ্রো বিমানবন্দরগামী একটি ফ্লাইট উড়াল দেওয়ার ঠিক আগ মুহূর্তে দেখা যায়, উড়োজাহাজের পাখায় পাখির ধাক্কা লাগার কারণে একটি ইঞ্জিন বিকল হয়ে গেছে।

এ কারণে ওই ফ্লাইটটি বাতিল করা হয়। পরে তাৎক্ষণিকভাবে ঢাকা থেকে বিমানের প্রকৌশলীরা এসে উড়োজাহাজের বিকল ইঞ্জিন সচলে কাজ শুরু করেন। গত রোববার রাতেই ইঞ্জিনটি সচল করা হয়। তিনি বলেন, গত রোববার রাতেই বিমানের বিকল্প উড়োজাহাজ সিলেটে এসেছিল। কিন্তু তখন হিথ্রো বিমানবন্দরে ল্যান্ডিংয়ের জায়গা খালি পাওয়া যায়নি।

এরপর ফ্লাইটটি বাতিল করা হয়। যাত্রীদের মধ্যে যারা বাসায় যেতে চান তারা বাসায় ফিরে যান, অন্যান্যের হোটেলে রাখা হয়। গতকাল সোমবার হিথ্রো বিমানবন্দরের ল্যান্ডিং স্পেস পাওয়ার সঙ্গে সঙ্গেই ফ্লাইটটি সকালে উড্ডয়ন করে। হাফিজ আহমদ আরও জানান, সিলেট থেকে ফ্লাইট ছাড়তে দেরি হওয়ায় হিথ্রো থেকে ফিরতি ফ্লাইটও নির্ধারিত সময়ে আসতে পারবে না।

আসতে একদিন দেরি হতে পারে। জানা যায়, গত রোববার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রীদের নিয়ে বিমানের ওই ফ্লাইট লন্ডন যাওয়ার কথা ছিল।

তবে উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে উড়োজাহাজের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে সংশ্লিষ্টরা খোঁজ নিয়ে জানতে পারেন, উড়োজাহাজের সঙ্গে পাখির ধাক্কা লেগেছে। ইঞ্জিন কাজ না করায় বিমানবন্দরেই আটকে থাকে উড়োজাহাজটি। এ কারণে ভোগান্তিতে পড়েন ২৬৫ জন লন্ডনগামী যাত্রী।

Continue Reading

Previous: অজ্ঞানপার্টির কবলে পড়ে কলেজ শিক্ষকের মৃত্যু
Next: বগুড়ায় জানাজায় যাওয়ার পথে দুর্ঘটনায় একজনের মৃত্যু

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.