আ লো স্পো র্ট স ডে স্ক : তিন দিন পরেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। সেখানে তিন ম্যাচের ওয়ানডে এবং দুই টেস্টের সিরিজ খেলবে টাইগাররা। কিন্তু ওই সফরে যেতে চান না দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান।
গত রোববার দুবাইতে যাওয়ার আগে বিমানবন্দরে সাকিব জানিয়েছেন, এই মুহূর্তে তিনি শারীরিক ও মানসিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য প্রস্তুত নন। দেশের বাইরে যেকোন সিরিজের সিরিজের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন সাকিব।
গত কয়েক বছর ধরে টেস্টে অনিয়মিত তিনি। যেন বেছে বেছে খেলাটাই সাকিবের পছন্দ। গত বছরে টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলিয়ে বাংলাদেশ দল ম্যাচ খেলেছে মোট ৪৬টি। যার মধ্যে সাকিব খেলেছেন মোট ৩৩টি।
কখনো ইনজুরি কখনো ছুটি নিয়ে ১৩টি ম্যাচ খেলেননি তিনি।গত বছর জানুয়ারিতে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেননি। এপ্রিলে শ্রীলংকার মাঠে দুটি টেস্ট থেকে ছুটি নিয়ে আইপিএল খেলেছিলেন। বিশ্বকাপ পরবর্তী চোটের কারণে নভেম্বরে খেলতে পারেননি পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট।
গত বছর ওয়ানডেতে বাংলাদেশ ১২টি ম্যাচ খেললেও তিন ম্যাচে অনুপস্থিত ছিলেন সাকিব। চোট থেকে পুরোপুরি ফিট না হওয়ায় মার্চে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়ে পরিবারকে সময় দিতে যুক্তরাষ্ট্রে ছিলেন। টি-২০ ফরম্যাটে বাংলাদেশ গত বছর মোট ২৭টি ম্যাচ খেললেও সাকিব মিস করেছেন ছয়টি। যার তিনটি ছিল নিউজিল্যান্ড সফরে। আর বাকি তিনটি ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে মিস করেছেন ইনজুরির কারণে।
