রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৮মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজশাহী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক আব্দুল জলিল এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা আসন-৩৭ এঁর সংসদ সদস্য আদিবা আনজুম মিতা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মর্জিনা পারভীন। এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন মহিলা সমিতির সভানেত্রী ও সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার প্রায় ১০০ জন মানুষ উপস্থিত ছিলেন।
রাজশাহী মহিলা বিষয়ক অধিদফতরের প্রোগ্রাম অফিসার রাশেদা পারভিন এঁর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক শবনম শিরিন।
এবারের নারী দিবসের প্রতিপাদ্য ছিল ” টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য”।উল্লেখ্য, রাজশাহী মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ গ্রহণকারী ৫ জন নারীকে সফল উদ্যোক্তা সম্মাননা প্রদান করা হয়েছে। এছাড়াও এসিডি এনজিও’র মাধ্যমে ৮টি কিশোর কিশোরী ক্লাবের পেয়ার লিডারদের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা বই দুটি উপহার দেয়া হয়েছে।
