আলো ডেস্ক:রাতে এক বিধবা নারীর (৪০) ঘরে প্রবেশ করার অভিযোগে পটুয়াখালীর বাউফল থানার সহকারী উপ-পরির্দশক (এএসআই) রফিকুল ইসলামকে ক্লোজড করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। খোঁজ নিয়ে জানা যায়, গত শুক্রবার রাত ১১টায় বাউফল থানার এএসআই রফিকুল ইসলাম (৪২) এক বিধবা নারীর ঘরে প্রবেশ করে। ওই নারী সঙ্গে কিছু সময় কাটানোর পর ঘর থেকে বের হওয়ার সময় আশপাশের শতাধিক লোক তাকে আটক করেন। একপর্যায়ে তাকে মারধর করেন। এ সময় ওই এএসআই এই বিব্রতকর পরিবেশ এড়াতে স্থানীয় কয়েক যুবকরা তিনটি বিকাশ নম্বর ৪৫ হাজার টাকা লেনদেন করেন। পরে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে সাড়ে ১১টার দিকে থানা থেকে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন থেকে পুলিশের ওই সদস্য ওই নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক চালিয়ে আসছিল। যা এলাকায় ব্যাপকভাবে আলোচিত হয়। এ কারণে রফিকুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। বাউফল থানার ওসি আল মামুন বলেন, গতকাল শনিবার এএসআই রফিকুল ইসলামকে ক্লোজড করা হয়েছে। অভিযাগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
