Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

চরম উষ্ণ এলাকা ঢাকা বসবাসযোগ্য হোক রাজধানী

নিউজডেস্ক October 10, 2021

বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধির প্রভাবে ক্ষতিগ্রস্ত বিশ্বের ৫০টি শহরের মধ্যে শীর্ষ অবস্থান নিয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এতে ঢাকাবাসীর কর্মক্ষমতা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি কমেছে। দেশের শহরগুলোর মধ্যে এ তালিকায় রয়েছে কুমিল্লা, চট্টগ্রাম ও সিরাজগঞ্জ। যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব মিনেসোটা, ইউনিভার্সিটি অব অ্যারিজোনা ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার একদল গবেষক বিশ্বের ৫০টি শহরের ওপর যৌথভাবে গবেষণাটি করেছেন। গত সপ্তাহে গবেষণার ফলাফল প্রকাশিত হয়। এতে ঢাকা সম্পর্কে বলা হয়েছে- অতিরিক্ত তাপমাত্রার কারণে বছরে এ শহরে মোটের ওপর ৫ কোটি ৭৫ লাখ মানুষ (বিভিন্ন কাজে ঢাকার বাইরে থেকে আসাসহ) তাদের স্বাভাবিক কর্মক্ষমতার চেয়ে কম কাজ করতে পারছেন। শুধু তা-ই নয়, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি ও বৈশ্বিক উষ্ণায়নের কারণে স্বাস্থ্য সমস্যাও বাড়ছে। স্বাধীনতার পর ঢাকার জনসংখ্যা ৩০ গুণ বেড়েছে। বাড়তি জনসংখ্যার জন্য ঢাকা পরিণত হয়েছে ঘিঞ্জি নগরীতে। ফলে ঢাকার উষ্ণতা ক্রমান্বয়ে বাড়ছে। রাজধানীর জলাশয়গুলোর বেশির ভাগ অস্তিত্ব হারিয়ে ঘনীভূত করছে পরিবেশগত সংকট। গাছপালা কেটে ফেলার অবিমৃশ্যকারিতায় ঢাকার পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠছে। অপরপক্ষে ‘ফিজিবিলিটি স্টাডি অন হিটওয়েভ ইন ঢাকা’ শীর্ষক আরেকটি গবেষণা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জার্মান রেডক্রস ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই গবেষণায় ঢাকার ২৫টি এলাকাকে চরম উষ্ণ এলাকা বা ‘হিট আইল্যান্ড’ হিসেবে চিহ্নিত হয়েছে। এলাকাগুলো হচ্ছেÑ বাড্ডা, গুলশান, কামরাঙ্গীর চর, মিরপুর, গাবতলী, গোড়ান, বাসাবো, শহীদনগর, বাবুবাজার, পোস্তগোলা, জুরাইন, হাজারীবাগ, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, কুর্মিটোলা, উত্তরা, কামারপাড়া, মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাউজিং, আদাবর, ফার্মগেট, তেজকুনিপাড়া, নাখালপাড়া ও মহাখালী। আরো কিছু এলাকার পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। পরিস্থিতির এমন অবনতি ঠেকাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন সংশ্লিষ্ট গবেষকরা।
নগর পরিকল্পনাবিদ ও জলবায়ু বিশেষজ্ঞদের মতে, কোনো শহরে ব্যবহৃত ভূমির ২৫ শতাংশ হতে হবে গাছপালাসমৃদ্ধ সবুজ এলাকা। ১০ থেকে ১৫ শতাংশ থাকতে হবে জলাশয়। তা না হলে জনজীবনে ক্ষতিকর প্রভাব পড়বেই। ঢাকায় যত মানুষ বাড়ছে, তত কমছে সবুজ এলাকা ও জলাশয়। ক্রমে বিস্তৃত হচ্ছে অপরিকল্পিত নগরায়ণ। বাড়ছে বহুতল ভবন, ঘরে ও গাড়িতে লাগানো এয়ারকন্ডিশনারসহ তাপ ছড়ানো যন্ত্রপাতির ব্যবহার। সেই সঙ্গে বৈশ্বিক উষ্ণায়ন তো আছেই। বিজ্ঞানী ও গবেষকদের মতে, ঢাকায় যে পরিমাণ তাপমাত্রা বাড়ছে, তার ২০ শতাংশই বাড়ছে বৈশ্বিক উষ্ণায়নের কারণে। ১৯৮৩ সালে ঢাকার জনসংখ্যা ছিল ৪০ লাখের কাছাকাছি। এখন তা সোয়া দুই কোটির বেশি। ভাসমান জনসংখ্যা হিসাবে নিলে এই সংখ্যা পাঁচ কোটির বেশি। এভাবে ঢাকায় জনসংখ্যা বাড়তে থাকলে এখানে স্বাস্থ্যসম্মত বসবাস নিশ্চিত করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। এজন্য নীতিনির্ধারকদের উদ্যোগী হতে হবে। নগর পরিকল্পনাবিদ, স্বাস্থ্য ও জলবায়ু বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ঢাকার বাসযোগ্যতার উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ করতে হবে এবং দ্রুত সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি এ অবস্থার অবসানে সরকার এবং নাগরিক সমাজকে সচেতন হতে হবে। বন্ধ করতে হবে আত্মঘাতী প্রবণতা।

Continue Reading

Previous: শাকিব খানকে নিয়ে একি বললেন পূজা চেরী!
Next: পণ্যমূল্যের ঊর্ধ্বগতি বাজার নিয়ন্ত্রণে আসছে না কেন?

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.